শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | আচমকাই গুরুতর অসুস্থ ইমরান হাশমি, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি অভিনেতা, কী হয়েছে তাঁর?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ মে ২০২৫ ০১ : ১১Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বইঃ পবন কল্যাণের সঙ্গে ‘ওজি’ ছবির শুটিং-এর মাঝে বিপত্তি। আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন ইমরান হাশমি। তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, রক্ত পরীক্ষায় ধরা পড়েছে, ডেঙ্গি আক্রান্ত তিনি।

গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল ‘গ্রাউন্ড জিরো’। দর্শকমহলে বহুল প্রশংসিত হয়েছিল সেই সিনেমা। সঙ্গে সিনেসমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিলেন ইমরান হাশমি। এরপর অ্যাকশন থ্রিলার ঘরানার প্যান ইন্ডিয়া ছবি ‘ওজি’তে দেখা যাবে 'মার্ডার' ছবির নায়ককে। মুম্বইয়ের আরে কলোনিতে সেই ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। 

বিটাউন সূত্রের খবর, হাসপাতালে ইমরানের একাধিক পরীক্ষা করা হয়। সেখানেই জানা যায়, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তিনি। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, শুটিংয়ের সময়ে অভিনেতার জ্বর ও গা, হাত-পা ব্যথার মতো বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল। আচমকাই ইমরান বেশি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। অভিনেতার পরিবার সূত্রের খবর, চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে এই মুহূর্তে পুরোপুরি বিশ্রামে রয়েছেন ইমরান। চিকিৎসায় সেরে উঠছেন তিনি। 

‘মার্ডার’, ‘আশিক বনায়া আপনে’, ‘গ্যাংস্টার’, ‘জন্নত’, ‘দ্য ট্রেন’-এর মতো বহু ছবিতে কাজ করেছেন ইমরান। কেরিয়ারের শুরুতে ছবির অধিকাংশ দৃশ্যে নায়িকার সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। এবার‘ওজি’ ছবির হাত ধরেই দিয়েই দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন ইমরান হাসমি। যেখানে গুরুত্বপূর্ণ খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। চলতি বছর ২৫ সেপ্টেম্বর ‘ওজি’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তারই মধ্যে অসুস্থতার জন্য আপাতত শুটিংয়ে বিরতি নিয়েছেন ‘আশিক বনায়া আপনে’- র অভিনেতা।  ইমরানের সুস্থ হয়ে ওঠার প্রতীক্ষায় প্রযোজনা সংস্থা থেকে ছবির কলাকুশলীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া