শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

From Kolkata to Mumbai: Mishmee Das Begins New Chapter in Hindi Serial Jhanak

বিনোদন | আচমকা ‘কোন গোপনে মন ভেসেছে’ ছেড়ে বলিউডে পাড়ি মিশমির! বড়পর্দা না ওটিটি- কোথায় শুরু নতুন ইনিংস?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৮ মে ২০২৫ ২২ : ৫২Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-তে রোহিনী চরিত্রে যাঁকে দেখে দর্শকেরা রীতিমতো অভ্যস্ত হয়ে পড়েছিলেন, সেই মিশমি দাস আর থাকছেন না এই সিরিজে। হ্যাঁ, শোনা যাচ্ছিল কিছুদিন ধরেই, আর এবার নিজেই জানিয়ে দিলেন—কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন মিশমি, কারণ হাতে এসেছে নতুন কাজ, একেবারে হিন্দি ধারাবাহিকে!

 

তাঁর জায়গায় এখন রোহিনীর চরিত্রে দেখা যাবে সৌমি দে-কে। হঠাৎ এই পরিবর্তনের কারণ জানিয়ে মিশমি নিজেই জানালেন, তিনি আপাতত মুম্বইতেই স্থায়ী হচ্ছেন। ইতিমধ্যেই তিনি কাজ শুরু করে দিয়েছেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ। নতুন চরিত্রের নাম ‘রূপু’, আর সেই নিয়েই নতুন ইনিংস শুরু মিশমির।

 

মিশমির কেরিয়ার কিন্তু বরাবরই ছিল চমকপ্রদ ওঠাপড়ায় ভরা। জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ থেকে কিছুদিনের বিরতি নিয়ে তিনি গোয়ায় চলে গিয়েছিলেন—নিজের জন্য একটু সময়, একটু নিঃশব্দ জীবন। পরে কলকাতায় ফিরে ফের অভিনয়ে কামব্যাক করেন। কিন্তু এবার যেন আরও বড়ো কিছুর স্বপ্ন দেখছেন মিশমি।

 

তিনি আগেও হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন, তবে এবার বিষয়টা অনেক বেশি সিরিয়াস ও স্থায়ী। নতুন চ্যানেল, নতুন ভাষা, নতুন শহর, নতুন চরিত্র—সব মিলিয়ে একেবারে ফ্রেশ স্টার্ট।

 

শুধু মিশমিই নন, এর আগেও আদ্রিজা রায় বা দেবচন্দ্রিমা সিংহরায়-এর মতো অভিনেত্রীরা কলকাতা থেকে বলিউডে গিয়ে নিজেদের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন। ছোট পর্দা হোক বা ওটিটি—মুম্বই এখন এক নতুন ‘ডেস্টিনেশন’ হয়ে উঠছে টলিউডের বহু তারকার কাছে।

মিশমি সেই পথেই এগোচ্ছেন। ‘ঝনক’-এ রূপু চরিত্রে তিনি কতটা সফল হন, সেটা সময় বলবে। তবে বাংলা দর্শক নিশ্চয়ই তাঁকে মিস করবেন, কারণ রোহিনী চরিত্রে তাঁর অভিনয় ছিল সত্যিই হৃদয়স্পর্শী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া