শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

When Children Teach Us to Be Better Humans: Torsa Ekti Nodir Naam Trailer

বিনোদন | নদীর গল্প, অথচ সমাজের আয়না! আসছে ‘তোর্ষা একটি নদীর নাম’—ছোটদের চোখ দিয়ে বড়দের জাগরণ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ মে ২০২৫ ২২ : ২৪Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ছোটদের ছবি, অথচ শিশুসুলভ নয়। গভীর সামাজিক বার্তা দেওয়া হয়েছে সোজাসাপটা অথচ সুচারু ভঙ্গিতে। সহজ এবং সারল্যের সঙ্গে মিশে রয়েছে দৃঢ়তা। ছবির নাম  ‘তোর্ষা একটি নদীর নাম’। পরিচালক কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর এই ছবি নিবেদন করছেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী। সেই সঙ্গে ছবির পোস্টার সৃজনের দায়িত্ব তিনি নিয়েছেন।  সম্প্রতি, মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

 

 

সমাজ আরোপিত তথাকথিত জাত-পাত, বর্ণ এর নানান নিয়ম, বাধা কিছুই বোঝে না শিশুরা, মানেও না। এবং তাই হয়তো সত্যি কথাটা সত্যিভাবে বলতে পারে তাঁরা। সত্যিকারের কাজটাও সারল্যমাখা সহজে করে ফেলতে পারে। কোনও চোখরাঙানি নিয়মের তোয়াক্কা না করেই।  সুদীপ মুখোপাধ্যায়, লামা ছাড়া ছবিতে জনপ্রিয় কোনও অভিনেতা নেই। ছোট অথচ গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন ত্রিপর্ণা ভৌমিক। আছেন কাব্য ভৌমিক, রুদ্রজ্যোতি ঘোষ, গীতশ্রী চক্রবর্তীর মতো আনকোরা শিশুশিল্পীরা। এই ছবির সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র । মোট তিনটি গান রয়েছে এ ছবিতে । গান তিনটি গেয়েছেন রূপম ইসলাম, ইমন চক্রবর্তী এবং অন্বেষা দত্তগুপ্ত । গানগুলির মধ্যে রয়েছে এক অনাবিল আনন্দ । দেবজ্যোতি মিশ্রের আশা, এটিই এ বছরের ‘মানিকবাবুর মেঘ’! 

 

 

ছবির প্রযোজক নির্মল ঘোষ।  আজকাল ডট ইন-কে তিনি বললেন, “এই ছবির মাধ্যমে তোর্ষা নদীর পাশে যে এক অদ্ভুত দেশ রয়েছে, সেখানে দর্শকরা পৌঁছে যেতে পারবেন বলেই আমাদের আশা। এই ছবি গল্প বলে এক নদীর। গল্প বলে, সেই নদীকে ঘিরে জেলেদের জীবন, তাঁদের জীবন সংকটের। আর রয়েছে একদল কচিকাঁচা, যারা সেই সংকটের মধ্যে ঢুকে পড়ছে। এই শিশুদের মধ্যে রয়েছে এক সহজিয়া মেলামেশা, বন্ধুত্ব যেখানে জাতি-ধর্ম-বর্ণের চোখরাঙানি নেই। কোনওরকম বাধানিষেষধের কাছে যারা হার মানে না। সেসব কিছুই এই ছবির মধ্যে আমরা পেশ করার চেষ্টা করেছি। আশা করছি, বড় বয়সের দর্শকেরা এ ছবির মাধ্যমে নিজেদের ছেলেবেলায় ফিরে যেতে সক্ষম হবেন আর ছোট্র এই ছবির মাধ্যমে এমন কিছু বার্তা পাবে যা স্কুলের চার দেওয়ালের মধ্যে পাওয়াটা অনেক সময় সম্ভবপর হয় না।” 

 

আগামী ৩০ মে বড়পর্দায় মুক্তি পাবে ‘তোর্ষা একটি নদীর নাম’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া