শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ মে ২০২৫ ২২ : ০২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘গুড নিউজ’ আর ‘জুগ জুগ জিও’র পর ফের পরিচালক রাজ মেহতার হাত ধরে আসছে বলিউডের আরও একটি বড়সড় হেভিওয়েট প্রজেক্ট। আর এ বার করণ জোহরের প্রযোজনায় সেই ছবির মুখ্য জুটি—টাইগার শ্রফ ও জাহ্নবী কাপুর! একেবারে নতুন জুটি, নতুন কেমিস্ট্রি, আর তারসঙ্গে এক হাই-ভোল্টেজ প্রেম আর প্রতিশোধের গল্প।
খবর, রাজ মেহতা বেশ কিছুদিন ধরেই এই ছবির চিত্রনাট্যের উপর কাজ করছিলেন। একটা স্ট্রং রিভেঞ্জ-অ্যাকশন থিমের মধ্যে প্রেমের আবেগ ঢেলে বানিয়েছেন এমন একটা প্লট, যার জন্য তিনি চেয়েছিলেন এক ফ্রেশ জুটি। সেই পরিকল্পনা মতো টাইগার আর জাহ্নবীকে গল্পটা শোনাতেই, দু’জনেই সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।
সূত্র বলছে, অনেক নাম ঘুরে টিম শেষমেশ বেছে নেয় ‘লগ যা গলে’—এই নামের মধ্যেই প্রেম, যন্ত্রণা, ভাঙন আর প্রতিশোধের ব্যথা সব একসঙ্গে গুঁজে দেওয়া। এই ছবি রিভেঞ্জ ড্রামা হলেও ঠাসা থাকবে অ্যাকশনে, জানাচ্ছে ছবি ঘনিষ্ঠ এক সূত্র। কিন্তু তার মাঝেও থাকবে একটা নিপাট প্রেমের গল্পের ছোঁয়া।”
ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষের দিকে—অক্টোবর থেকে। টাইগার যখন ‘বাগী ৪’-এর প্রচার শেষ করবেন আর জাহ্নবী ‘সানি সংস্কারী কী তুলসিকুমারী’-র প্রচার শেষ করবেন মোটামুটি সেই একই সময়ে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে বিগ-স্ক্রিন অ্যাকশন ব্লকবাস্টার রূপে সাজাতে কোমর বেঁধে নেমে পড়েছে।
টাইগারের জন্য থাকবে দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স, যেখানে দুরন্ত সব স্টান্ট আর ভিজুয়াল স্টাইলিং—দুটোরই ছাপ থাকবে। অন্যদিকে জাহ্নবীর চরিত্রেও থাকবে গভীর আবেগ, লড়াই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি