মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৮ মে ২০২৫ ২১ : ৫৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে জন্ম। যেখানে ক্রিকেটের নামমাত্র নেই। খেলার থেকে পড়াশোনাকে বেশি গুরুত্ব দেওয়া হত। সেখান থেকে সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দলে সুযোগ পাওয়া স্বপ্নের মতো। কখনও বয়সভিত্তিক ক্রিকেট খেলেননি। রাতে ওয়েটার হিসেবে কাজ করতেন। অতিমারীর সময় ফল বিক্রি করেন। এমন একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন, যা তাঁর ক্রিকেটীয় জীবন শেষ করে দিতে পারত। কিন্তু হাল ছাড়েননি হায়দার আলি। বর্তমানে ৩০ বছর বয়স বাঁ হাতি স্পিনারের। আরব আমিরশাহির প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম। বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আইএলটি ২০ তেও নজর কাড়েন।
আন্তর্জাতিক ক্রিকেটে হায়দার আলির যাত্রা বলিউডের কাহিনির থেকে কিছু কম নয়। শুধু গ্ল্যামারটাই নেই। পাকিস্তানের ছোট্ট গ্রাম কামালিয়া আজমত শাহতে জন্ম। ক্রিকেটার হওয়ার কোনও সম্ভাবনাই ছিল না। গ্রামে কোনও মাঠ ছিল না। ছিল না নেট। সর্বোপরি, খেলার অনুমতি ছিল না। নিজের কাকুর কাছে বড় হয়েছেন হায়দার। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ম্যাট্রিক পাস না করা পর্যন্ত ক্রিকেটে হাত দেওয়া যাবে না। যার ফলে অনূর্ধ্ব-১৪, ১৬ দলের হয়ে খেলা হয়নি তাঁর। পাস করার পর লাহোরে চলে যান। গ্রাম থেকে পাঁচ ঘণ্টার দূরত্ব। একদিকের টিকিট কেটে নিজের স্বপ্নের উড়ানে চেপে বসেন হায়দার। আখতার মুমতাজের অধীনে লুধিয়ানা জিমখানা ক্লাবে দাখিল হন। দিনে ক্রিকেট খেলতেন, রাতে রুটিরুজির জন্য ওয়েটারের কাজ করতেন। হায়দার আলি বলেন, 'আমি একটা ছোট্ট গ্রাম থেকে এসেছি যেখানে কোনও পরিকাঠামো ছিল না। আমার কাকু, যে আমার এবং আমার পড়াশোনার দেখভাল করতেন, তিনি আমাকে খেলতে দেননি। উনি বলতেন প্রথমে ম্যাট্রিক পাস করতে হবে। তারপর আর আমি তোমাকে আটকাবো না। আমি লাহোরে এসে রাতে ওয়েটারের কাজ করতাম। দিনে ক্রিকেট খেলতাম এবং জিমে যেতাম। আমার পরিবার কিছু জানত না। ওরা শুধু জানত, ওদের ছেলে লাহোরে ক্রিকেট খেলছে।'
তারপর কোভিড আসে, এবং সবকিছু বদলে যায়। ম্যারেজ হলগুলো বন্ধ হয়ে যায়। চাকরি চলে যায়। বাধ্য হয়ে অতিমারীর সময় ফল বিক্রি করতে হয় হায়দারকে। কিন্তু ক্রিকেট ছাড়েননি। যদিও আবার হতাশা তাঁকে গ্রাস করে। মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন। ফল সরবরাহের সময় অটোরিক্সা উল্টে যাওয়ায় ৩০ ফুট উঁচু ব্রিজ থেকে নীচে পড়ে যান। অনেকেই বলেছিল, এখানেই ক্রিকেট জীবন শেষ। কিন্তু হাল ছাড়েননি। হায়দার বলেন, 'আমি প্রায় চার বছর ফল বিক্রেতা হিসেবে কাজ করি। কিন্তু ক্রিকেট ছাড়িনি। আমি নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতাম। কারণ ক্রিকেট আমার ভালবাসা এবং আমার বাবার স্বপ্ন। কিন্তু আবার দুর্ঘটনার কবলে পড়ি। অটো উল্টে যায়। কাঁধ, পা, নাক ভাঙে। কিন্তু আমি খুব ভাগ্যবান। ভগবান আমাকে দ্বিতীয় জন্ম দেয়। অনেক বড় বড় ক্রিকেটার, এমনকী টেস্ট প্লেয়াররা বলেছিল, আমার ক্রিকেট জীবন শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি সেটা মানিনি। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাই। বিশ্বাস করতাম, ভগবান আমাকে সাহায্য করবে।'
স্বপ্ন অবলম্বন করে পাকিস্তানি মুদ্রায় মাত্র ১০ টাকা পকেটে নিয়ে দেশ ছাড়েন হায়দার। পাড়ি দেন সংযুক্ত আরব আমিরশাহিতে। প্রাথমিকভাবে সেভেন ডিস্ট্রিক্ট ক্রিকেট দলে সুযোগ পান। তাঁকে সাহায্যের হাত বাড়ান দলের মালিক মহম্মদ হায়দার এবং তাঁর বাবা আমির আলি। হায়দার বলেন, 'এই বিষয়টা আমার কাছে আবেগপ্রবণ। আমি দেশ ছাড়ার সময় আমার মা কান্নাকাটি করছিল। আমার বাবাও। আমি মাকে বলি, তোমাদের গর্বিত করার পরই আমি দেশে ফিরব। দুবাইয়ে প্রথম দুই বছর মহম্মদ হায়দার এবং তাঁর বাবা আমির আলি আমাকে সবদিক থেকে সাহায্য করে। যদিও তাঁদের সঙ্গে এখন আর যোগাযোগ নেই।' বর্তমানে কারওয়ান ক্রিকেট ক্লাবে খেলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম প্রিমিয়ার দল। এই উত্থানের জন্য বাবর ইকবালের কৃতিত্ব দেন। হায়দার বলেন, 'আমার দিন সকাল সাড়ে তিনটেয় শুরু হয়। প্রথমে সুইমিংয়ে যাই, তারপর প্র্যাকটিস। তারপর একটু ঘুমোই। তারপর ২-৩ টের সময় উঠে আবার প্র্যাকটিস করি। ৪৫ ডিগ্রি গরমের মধ্যে বোলিং এবং ফিল্ডিং ড্রিল করি। তারপর আমি জিমে যাই। বাকিরা কী করছে আমি তার ধার ধারি না।' চলতি বছরের ২১ মে সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেটে নিজের নাম খোদাই করেন হায়দার। চার ওভারে মাত্র ৭ রানে ৩ উইকেট তুলে নেন। যার ফলে শারজায় টেস্ট খেলিয়ে দেশ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ সিরিজ জেতে আরব আমিরশাহি। ওয়েটার, ফল বিক্রেতা থেকে ম্যাচ উইনিং পারফরম্যান্স। সবাইকে ভুল প্রমাণিত করে এগিয়ে চলেছেন হায়দার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি