শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ মে ২০২৫ ২০ : ০৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে কিছু গল্প থাকে, যেগুলোর কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও ফিসফিসে গুঞ্জনের চেয়েও তা বেশি বাস্তব হয়ে ওঠে। সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক তেমনই এক অধ্যায়—স্মৃতির ধুলো জমা হলেও, আলোচনার আগুন এখনও নিভে যায়নি।
১৯৯৯ সালে সঞ্জয় লীলা বনশালির ‘হম দিল দে চুকে সনম’-এর শুটিং সেটে শুরু হওয়া এই প্রেম কাহিনি এক সময় বলিউডপাড়ায় ছিল হট টপিক। তবে কোনওদিনই এই দু'পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি। আর সেই নিরবতাকেই ভেঙে দিলেন প্রবীণ সাংবাদিক হানিফ জাভেরি, যিনি সাম্প্রতিক এক পডকাস্টে শেয়ার করলেন এই সম্পর্কের ভেতরের কিছু না-শোনা গল্প।
জাভেরির ভাষ্য অনুযায়ী, “সলমন ও ঐশ্বর্য সম্পর্কে ছিলেন—এবং একে অপরকে নিয়ে ভীষণ সিরিয়াস ছিলেন। দু’জনের মধ্যেই সম্পর্ককে এগিয়ে নেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু সমস্যা তৈরি হয় সলমনের অতীত সম্পর্ক ঘিরে—সোমি আলি ও সংগীতা বিজলানির মতো টিনার প্রাক্তনদের সঙ্গে ফের সলমনের নাম জড়ানোর গুঞ্জন শোনা যায়, যা ঐশ্বর্যের পরিবারের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাঁরা মনে করতে থাকেন, সলমন হয়তো তাঁদের মেয়ের সঙ্গে স্রেফ সময় কাটাচ্ছে।”
এখানেই কিন্তু থামেননি জাভেরি। তিনি আরও বলেন, “সলমন চেয়েছিলেন ঐশ্বর্য যেন তাড়াতাড়ি বিয়ে করে নেন তাঁকে। কিন্তু ঐশ্বর্য তখন কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়ে ছিলেন—সেখানে বিয়ে নিয়ে কিছু ভাবছিলেন না। এই মতপার্থক্য থেকেই শুরু হয় টানাপড়েন।” এবং এক পর্যায়ে সেই সম্পর্ক নাকি পৌঁছায় চরম নাটকীয়তায়। জাভেরির কথায়, “এক রাতে সলমন ঐশ্বর্যের ফ্ল্যাটে গিয়ে দরজায় জোরে জোরে নক করতে থাকেন। এমন ‘নাটক’ করেন যে আশপাশের প্রতিবেশীরাও অভিযোগ করে বসেন! ঐশ্বর্য ঘটনাটি একেবারেই ভালভাবে নেননি, এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেন— এই সম্পর্ক থেকে ব্যাক আউট করার।”
এই বিতর্কিত সম্পর্কের পরিণতি আসে ২০০২ নাগাদ, যখন দু’জনেই আলাদা পথ বেছে নেন। ঐশ্বর্য পরে বিয়ে করেন অভিষেক বচ্চনকে ২০০৭ সালে। অন্যদিকে সলমন এখনও অবিবাহিত, যদিও বিভিন্ন নারীদের সঙ্গে তাঁর নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন থামেই না। সলমন এবং ঐশ্বর্য এরপর আর কখনও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি—শেষবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ‘হাম তুমহারে হ্যায় সনম’-এ, ২০০২ সালে। তারপর থেকে শুধুই নীরবতা।
সাংবাদিকের এই খোলামেলা বক্তব্য যে আবার নতুন করে বিতর্ক উসকে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। বলিউডের একাংশের মতে, এই প্রকাশ্য আলোচনায় এমন একটি সম্পর্ক নিয়ে কথা বলা—যা আজও দুই অভিনেতাই এড়িয়ে যেতে পছন্দ করেন—সেটা কতটা শোভন বা দায়িত্বশীল, তা নিয়েও প্রশ্ন উঠছে।
তবে এটুকু নিশ্চিত, সলমন-ঐশ্বর্য অধ্যায়ের প্রেম, অভিমান আর অসম্পূর্ণতার গল্প আজও দর্শকদের মনে এক আলাদা জায়গা নিয়ে আছে—যেটা শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনের ট্র্যাজিক লাভ স্টোরি হিসেবেও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি