শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ মে ২০২৫ ১৮ : ৩২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছেড়ে বেরিয়ে যাওয়াকে ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে দীপিকা পাড়ুকোন। ইন্ডাস্ট্রির অন্দরমহলে জোর চর্চা, ‘অপেশাদার’ শর্ত আর চাহিদার জেরেই নাকি বাদ পড়লেন অভিনেত্রী! তবে এই জল্পনার মাঝেই নিজের ভাবনাটা স্পষ্ট করে দিলেন দীপিকা— নির্বিকার, শান্ত অথচ তীব্র খোঁচামার্কা বার্তায়।
গত মঙ্গলবার স্টকহোমে কার্টিয়ারের এক অনুষ্ঠানে হাজির ছিলেন দীপিকা, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। লাল গালিচায় হাঁটার ফাঁকে ভোগ আরবিয়াকে জানালেন নিজের জীবনের দর্শন। বললেন, “আমি মনে করি, যা আমাকে ভারসাম্য দেয়, তা হল সততা আর সত্যিকারের নিজেকে প্রকাশ করা। জটিল বা কঠিন পরিস্থিতিতেও নিজের অন্তরের কণ্ঠস্বর শুনে, মন থেকে যে সিদ্ধান্তে শান্তি পাই, সেটাকেই আঁকড়ে ধরি।”
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও দেখে দীপিকার ভক্তরা বলছেন, তিনি যেন ঘুরিয়ে ওই ‘স্পিরিট’ বিতর্ককেই নিশানা করলেন! একজন লিখেছেন, “কথা দিয়ে যেন শেল মারা! আরেকজন মন্তব্য করেছেন, “উফফ কী বললেন!”— এক কথায় যেন অনেক কিছু বুঝিয়ে দিলেন দীপিকা।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে যাওয়ার কারণ তাঁর শুটিং শিডিউল আর অতিরিক্ত অর্থের দাবি। বলিউড হাঙ্গামাকে এক সূত্র জানিয়েছে, “দীপিকা ৬ ঘণ্টার বেশি শুট করবেন না বলে জানিয়ে দেন সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে। শুধু তাই নয়, তাঁর এজেন্সির তরফ থেকে কন্ট্রাক্টে বদলের কথাও বলা হয়। শুটিং ১০০ দিনের বেশি চললে, প্রতিদিনের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দাবি করা হয়।”
এই ঘটনার পরেই ছবিতে তৃপ্তি দিমরির অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়ায় আবার জোরদার হয় জল্পনা। এরপর সন্দীপ রেড্ডি ভাঙ্গার এক রহস্যঘেরা সোশ্যাল মিডিয়া পোস্ট ঘৃতিপাতে ঘি ঢেলে দেয়। নাম না করে লিখলেন— “আমি যখন কোনও অভিনেতাকে গল্প শোনাই, তখন শতভাগ বিশ্বাস রাখি। এটা একপ্রকার অলিখিত চুক্তিপত্র। কিন্তু এটা করে তুমি আসলে প্রমাণ করে দিলে তুমি কেমন মানুষ। ছোট অভিনেত্রীকে ছোট করা, আমার গল্প ফাঁস করা... এটাই কি তোমার নারীবাদ?”
এই ‘স্পিরিট’ সিনেমায় প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন প্রভাস ও তৃপ্তি দিমরি। ‘অ্যানিমাল’-এর সাফল্যের পর এটাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার এবং প্রণয় রেড্ডি ভাঙ্গার সঙ্গে তৃপ্তির দ্বিতীয় কাজ। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
দীপিকার বিদায় নিয়ে বিতর্ক যতই ঘনীভূত হোক না কেন, তিনি যেন নিজের পথেই হাঁটছেন—একজন তারকা যিনি নিজস্ব সিদ্ধান্তে আস্থা রাখেন। আর তাঁর মুখে সেই আত্মবিশ্বাসের সুরই আজ নেটদুনিয়ায় বাজছে জোরে!
সব মিলিয়ে, দীপিকা–সন্দীপ সংঘর্ষে জ্বলছে বলিউড, আর দীপিকার শান্ত অথচ দৃঢ় বার্তায় গতি পাচ্ছে নতুন বিতর্কের তরঙ্গ!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি