শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৭ মে ২০২৫ ০১ : ২৪Rahul Majumder
রাহুল মজুমদার
‘মার্ক্স ইন সোহো’ নাটক অবলম্বনে ‘স্বপ্নসন্ধানী’ নাট্যদল মঞ্চে আনতে চলেছে তাদের নতুন নাটক ‘মার্ক্স ইন কলকাতা’। পরিচালনায় কৌশিক সেন, অভিনয়ে জয়ন্ত কৃপালনি এবং সৃজিত মুখার্জি। এই নাটকের সুবাদে ১৬ বছর পর মঞ্চে অভিনেতা হিসাবে প্রত্যাবর্তন হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। এ নাটকে জয়ন্ত কৃপালনি রয়েছেন কার্ল মার্ক্সের ভূমিকায় এবং সৃজিত পা গলিয়েছেন ‘মেফিস্টোফিলিস’ অর্থাৎ সাক্ষাৎ ‘শয়তান’-এর জুতোয়।
বেঙ্গালুরুর পর কলকাতা। মাঝখানে কেটে গিয়েছে ১৬ বছর। এত বছর পর মঞ্চে অভিনেতা হিসেবে ওঠার অনুভূতি কেমন?
সৃজিত: এককথায় আমার হোমকামিং বলা যেতে পারে। একসময় বেঙ্গালুরুতে ভীষণ মন দিয়ে টানা চার বছর থিয়েটার করেছি। বাংলা ও ইংরেজি দু’ধরনের নাটকেই । বেঙ্গালুরুর মঞ্চে ‘ফেলুদা ফেরত’ আমার প্রথম প্রযোজনা। ‘মাইন্ডগেম’ করেছিলাম, যে নাটকটির আধারে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির চিত্রনাট্য লিখেছি। এছাড়াও ‘বাকি ইতিহাস’, ‘সাজানো বাগান’, ‘মারীচ সংবাদ’-এর মতো সব নাটক ইংরেজিতে পারফর্ম করেছি মঞ্চে। বলি অভিনেতা গুলশন দেবাইয়া-র সঙ্গে বহু নাটক করেছি....’বাকি ইতিহাস’-এই তো ওঁর সঙ্গে কাজ করেছি। মহেশ দত্তানি, অভিষেক মজুমদারের সঙ্গে বহু কাজ করেছি।
নাটকের জন্যই তো চাকরি ছেড়েছিলেন?
সৃজিত: একেবারেই তাই! নাটক করব বলেই চাকরি ছেড়েছিলাম। এরপর কলকাতায় এসে চেকমেট করি। সেটা ২০০৯ সাল। কলকাতায় আমার প্রথম প্রযোজনা এই নাটকই। সে নাটকেই আমার শেষ অভিনয়। তাই ১৬ বছর পর বাড়ি ফিরতে ভালই লাগছে! (হাসি)
কৌশিক সেন-কে আপনি একাধিক ছবিতে পরিচালনা করেছেন। এবার তাঁর পরিচালনায় মঞ্চে অভিনয়। কেমন লাগছে গোটা ব্যাপারটা?
সৃজিত: কৌশিক সেন আমার খুব প্রিয় অভিনেতা। খুবই প্রিয়। আমি যে কয়েকজন সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে অন্যতম কৌশিক সেন। কৌশিকদার সঙ্গে আমার কাজের সমীকরণ, রসায়ন খুব ভাল। ওখানে আমি থাকি ক্যামেরার পিছনে, এখানে আমি মঞ্চে। মানে, জাস্ট উল্টে গিয়েছে আমাদের কাজটা (হাসি)
ব্যাপারটা তো সুবিধেই তাহলে?
সৃজিত: হ্যাঁ, নিশ্চয়ই। কৌশিকদা পরিচালক হিসেবে যে ব্যাপারটা বোঝাতে চাইছেন আমাকে, অভিনেতা হিসেবে আমি সেটা চট করে বুঝে যাচ্ছি। ওই ‘হ বললে হাওড়া’ বোঝার মতো খানিক। খুব বেশি সময় নষ্ট হচ্ছে না। আর বাবানদা-ও (কৌশিক সেন) আমার মতো অভিনেতাদের একটা ইম্প্রোভাইজেশনের একটা জায়গা দেয়। সেটা খুব কাজে লাগে। কারণ সিনেমা যেরকম ডিরেক্টর্স মিডিয়াম সেখান থিয়েটার কিন্তু অ্যাক্টর্স মিডিয়াম...তাই দারুণ লাগছে ওঁর পরিচালনায় কাজ করে।
সৃজিত মুখার্জির পরিচালক সত্তা কিছু বলছে না কৌশিক সেন-কে?
সৃজিত: না, না। একেবারেই না। একটু খুলে বলি, অঞ্জন দত্ত, অপর্ণা সেন, কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন তো বটেই।...উমম এছাড়া পরমব্রত, অনির্বাণ ভট্টাচার্য যে যে পরিচালক আমার ছবিতে অভিনয় করেছেন, অভিনয়ের সময় তাঁদের অভিনেতা সত্তাটাই কিন্তু তাঁদের দমন করে। পরিচালককে পরামর্শ হয়তো দেন তাঁরা, কিন্তু নির্দেশ কখনওই নয়। আমার ক্ষেত্রেও ঠিক তাই। মঞ্চে উঠলে অভিনেতা সত্তাটাকেই এগিয়ে দিই। তাই মঞ্চে উঠলে আমি কেবল অভিনেতা, পরিচালকের নির্দেশই শেষ কথা।"
নাটকের কোন দিকটা আপনার ভাবনা আকর্ষণ করেছিল?
সৃজিত: পুরো বিষয়টাই। মার্ক্সের তুমি সমর্থক হও কিংবা সমালোচক, মার্ক্স নিয়ে আলোচনা করাটা কিন্তু অবশ্যম্ভাবী। সর্বকালের অন্যতম আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন কার্ল মার্ক্স। তাঁর প্রভাব যুগ যুগ ধরে আমরা দেখেছি। এই সময় তাঁকে নতুন করে দেখা প্রয়োজন। সেইজন্য আলোচনাও প্রয়োজন, যেটা এই নাটকটা করছে। তাছাড়া এই নাটকটা তো শুধুই ‘মার্ক্স ইন সোহো’ র অ্যাডাপ্টেশন নয়, ডঃ ফস্টাস-এর একটা বড় অংশ রয়েছে...যেখানে মেফিস্টোফিলিস অর্থাৎ শয়তান-এর ভূমিকায় আমি উঠছি মঞ্চে।
কলকাতায় তো মার্ক্সবাদ চর্চার একটা দীর্ঘ ইতিহাস ছিল। বর্তমানে চারপাশ দেখে সেই চর্চা খানিক স্তিমিত বলেই মনে হয়। সেরকম সময়ে দাঁড়িয়ে এই নাটকের প্রাসঙ্গিকতা কতটা?
সৃজিত: (এক নিঃশ্বাসে) যতদিন খিদে থাকবে, দারিদ্র থাকবে, মার্ক্স প্রাসঙ্গিক থাকবে। আমি শুধু যোগ করব, নতুন সময়ে দাঁড়িয়ে মার্ক্সকে আমরা কীভাবে ভাবছি...সেই হদিশ মিলবে এই নাটকে।
মঞ্চে কি অভিনেতা সৃজিত মুখার্জিকে আরও দেখা যাবে?
সৃজিত: আমার মনে হয় যাবে। কৌশিক সেন আগেও আমাকে তাঁর নাটকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কর্কটক্রান্তির দেশে। যে নাটকে দারা শিকোর ভূমিকায় আমার অভিনয় করার কথা ছিল এবং ঔরঙ্গজেবের ভূমিকায় কাজ করার কথা ছিল কাঞ্চন মল্লিকের। সময়ের অভাবে তখন সেই প্রস্তাবে সাড়া দিয়ে উঠতে পারিনি। এখন হাতে সময় আছে বলেই রাজি হয়েছি। ভবিষ্যতেও আবার পারব বলেই বিশ্বাস...দেখা যাক! (হাসি)
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি