শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ মে ২০২৫ ২৩ : ৪০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘হাউসফুল ৫’-এর ট্রেলারে হুল্লোড়, জ্যাকি শ্রফ দিলেন ছেলেকে টিপ্পনি! টাইগারের ভাইরাল ডায়লগ ‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া’-র এবার বাবার ভার্সনেই হেসে কুপোকাত দর্শক।
একদিকে মাঝসমুদ্রে ক্রুজের মধ্যে বেপরোয়া অ্যাক্সিডেন্ট আর ৬৯ বিলিয়নের মালিকানা ঘিরে ‘জলি’র খোঁজ—অন্যদিকে সঞ্জয়-জ্যাকির খলনায়ক-রিইউনিয়ন—সবকিছুর মাঝে আলো কাড়ল একটাই মুহূর্ত। হ্যাঁ, ‘হাউসফুল ৫’-এর ট্রেলার রিলিজ হয়েছে মঙ্গলবার, আর রিলিজের পর থেকেই ভাইরাল টাইগার শ্রফের ছবির সেই পুরনো মজাদার এক সংলাপ: “ছোটি বাচ্চি হ্যায় কেয়া?” যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “পুঁচকে মেয়ে নাকি তুই?”
তবে এবার কিন্তু সংলাপটা আউড়াননি টাইগার শ্রফ। এটি বললেন টাইগারের বাবা তথা জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ—আর সেখানেই মাৎ পুরো নেটপাড়া!তা দৃশ্যটা কী? তুমুল গতিতে গাড়ি চালাচ্ছেন জ্যাকি। হঠাৎ করে একটা বাচ্চা মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছে—গাড়িতে ব্রেক কষেন জ্যাকি। সঞ্জয় দত্ত তখন গাড়ির জানালায় মুখ ঠেসে—আর সেখানেই জ্যাকির বোমা: “ছোটি বাচ্চি হ্যায় কেয়া?” ব্যস! এই একটা সংলাপেই ফেটে পড়েছে হাসির বন্যা।সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “একি রে ভাই! ছেলের সংলাপ টুকে চালিয়ে দিচ্ছে বাবা।” আরেকজন লিখেছেন, “জ্যাকি কী দুর্দান্তভাবে সংলাপটা বললেন!”
এই বিখ্যাত সংলাপটি প্রথম শোনা যায় ২০১৪ সালের টাইগার শ্রফ ও কৃতি স্যানন অভিনীত ‘হিরোপন্তি’ ছবিতে। টাইগারের সেই অদ্ভুত সিরিয়াস ডেলিভারির জন্য এই সংলাপ হয়ে যায় মিমপন্থীদের প্রিয় অস্ত্র। পরে নিজেও বারবার এই নিয়ে মজা করেছেন টাইগার। এবার সেই মিমে ঢুকলেন বাবা জ্যাকি শ্রফ নিজে! আর তাতেই ঝড় তুলেছে নেটপাড়া।
এদিকে হাউজফুল ঘরানার ছবি মানেই তো ‘মাল্টিস্টার ম্যাডনেস’!
এই ছবিতে রয়েছেন - অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, ফরদিন খান, শ্রেয়াস তালপাড়ে, নানা পটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, নারগিস ফকরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চাঙ্কি পাণ্ডে এবং জনি লিভার।৬ জুন মুক্তি পাচ্ছে ‘হাউসফুল ৫’।
মজার ছলে বলা যায়, পর্দায় যখন বাবারা টাইগার হয়ে ওঠেন, তখন ছেলের মিমও নায়কোচিত হয়ে যায়!
আপাতত আপনিও একবার চাইলে বলে ফেলতেই পারেন —ছোটি বাচ্চি হ্যায় কেয়া?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি