শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kamal Haasan Regrets Missing Satyajit Ray for Pushpak Movie s Music

বিনোদন | ‘পুষ্পক’-এ বাজতে পারত ‘রায়বাঁশি’! কীভাবে একটুর জন্য ফস্কে গিয়েছিল ছবিতে সত্যজিৎ-যোগ? প্রথমবার জানালেন কমল হাসান!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ মে ২০২৫ ২৩ : ৩৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: পরিচালক মণি রত্নমের সঙ্গে ‘ঠগ লাইফ’-এর প্রচারে ব্যস্ত থাকা কমল হাসান সম্প্রতি ফাঁস করলেন এমন এক অবাক করা ঘটনা, যা শুনলে যে কোনও সিনেমাপ্রেমীর বুক ধক করে ওঠার পাশাপাশি বুক ঠেলে বেরোবে লম্বা দীর্ঘশ্বাস!

 

ভারতীয় সিনেমার অন্যতম পরীক্ষাধর্মী ছবি ‘পুষ্পক’। ১৯৮৭ সালের সেই নির্বাক ব্ল্যাক কমেডিতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকে থাকতেন সত্যজিৎ রায়? শুনতে যেন রূপকথার মতো, কিন্তু বাস্তবে একদম কাছাকাছি এসেও সেই ব্যাপার হয়নি।

 

“আমরা প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম সত্যজিৎ রায়কে দিয়ে ‘পুষ্পক’-এর সঙ্গীত করাব। কিন্তু শেষমেশ বাজারের চাপ, সময়সীমা—সব মিলিয়ে আর হয়ে ওঠেনি। এই নিয়ে আজও আফসোস করি। এ আফসোস আমার কখনও যাবে না!”— এক সাক্ষাৎকারে বললেন কমল হাসান।

 

সত্যজিৎ রায় শুধুই তো বিশ্বখ্যাত একপরিচালক ছিলেন না। এর পাশাপাশি তিনি ছিলেন একজন লেখক, চিত্রকর, সম্পাদক, ক্যালিগ্রাফার—আর এক অসাধারণ সুরকার। ‘চারুলতা’, ‘মহানগর’, ‘নায়ক’, গুপী গাইন বাঘা বাইন —সব ছবির সুর করেছিলেন তিনি নিজেই। কমল হাসানের মতে, “সত্যজিৎ রায় যদি ‘পুষ্পক’-এর সঙ্গে যুক্ত হতেন, সে ছবি এক অন্য মাত্রায় পৌঁছে যেত।” তিনি আরও বলে চলেন, “আমরা ভাবছিলাম, উনি ‘হয়তো’ কাজ করতেন। কিন্তু এখন বুঝি, উনি নিশ্চয়ই করতেন। কারণ পরে এই ছবির একটি দৃশ্য দেখে প্রশংসা করতে শুনেছি ওঁকে। ওঁর গলার স্বরে ছিল মুগ্ধতা...”—বললেন কামাল হাসান।

 

নির্বাক ‘পুষ্পক’-এর জন্য ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল মেরুদণ্ডের মতো। সেই জায়গায় সত্যজিৎ রায়ের মতো একজন শিল্পী যোগ হলে সিনেমার ভাষা যেন নতুন প্রাণ পেত—এ কথা নিঃসন্দেহে স্বীকার করছেন অভিনেতা।ছবিতে কমলের সঙ্গে ছিলেন সমীর খাখর, টিনু আনন্দ, কেএস রমেশ, অমলা, ফরিদা জলাল, প্রতাপ পোথেন, রম্যা প্রমুখ। গল্প ছিল এক বেকার স্নাতকের, যে এক মদ্যপ ধনীর সঙ্গে পরিচয় ঘটার পর তার জীবন দখল করে নেয়। আজ, প্রায় চার দশক পর, কামাল হাসানের কণ্ঠে সত্যজিৎ রায়কে না-পাবার আফসোস যেন ভারতীয় সিনেমারই এক অপূর্ণ অধ্যায়।

 

সত্যজিৎ রায়ের সঙ্গে যদি সেই সুরেলা  অধ্যায় শুরু হতো, আজ ‘পুষ্পক’ হয়তো বিশ্ব সিনেমার এক মাইলস্টোন হয়ে থাকত!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া