শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ মে ২০২৫ ২২ : ০১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: এক চাঞ্চল্যকর ঘটনায় হতবাক বলিউড। অভিযোগ, জনপ্রিয় অভিনেতা আদিত্য রায় কাপুরের মুম্বইয়ের বাড়িতে ৪৭ বছর বয়সী এক নারী মিথ্যা দাবি তুলে জোর করে ঢুকে পড়েন এবং তারপর চাপ দিয়েই থাকতে চান তাঁর সঙ্গে!
ঘটনা সোমবার বিকেলের। তখন আদিত্য ছিলেন শুটিংয়ে। সেই সুযোগে গাজালা ঝাকারিয়া সিদ্দিকি নামের ওই মহিলা ঢুকে পড়েন তাঁর পশ্চিম বান্দ্রা রিজভি কমপ্লেক্স-এ থাকা ফ্ল্যাটে। আদিত্যর বাড়ির গৃহকর্মী সঙ্গীতা পাওয়ার প্রথমে সন্দেহ করেননি— কারণ ওই মহিলা নাকি বলেন, “আমি আদিত্যর জন্য জামাকাপড় আর উপহার এনেছি।” কিন্তু আসল নাটক তখনও বাকি ছিল! শুটিং শেষে বাড়ি ফিরে সঙ্গীতার মুখে গোটা ব্যাপারটা শুনেই হতবাক আদিত্য। মহিলা তখনও বাড়িতে। আর তাঁকে দেখেই আদিত্য বলেন, “আমি তো একে চিনিই না!”
মহিলা তখনই অভিনেতার দিকে এগিয়ে আসেন। ভয় পেয়ে আদিত্য দ্রুত বাড়ি ছেড়ে চলে যান এবং বিষয়টি জানান হাউজিং সোসাইটির ম্যানেজার জয়শ্রী ডুঙ্কডু-কে। তাঁর মাধ্যমে খবর যায় আদিত্যর ম্যানেজার শ্রুতি রাও-র কাছে, যিনি সঙ্গে সঙ্গেই খার থানার সঙ্গে যোগাযোগ করেন।
খার থানার পুলিশ দ্রুত হাজির হয় আদিত্যর বাড়িতে। তারা গাজালাকে জিজ্ঞাসাবাদ শুরু করে— “কেন এসেছেন?”, “কোথা থেকে এসেছেন?”, “কী উদ্দেশ্যে?”— কিন্তু ওই মহিলা কোনও প্রশ্নেরই সোজা উত্তর দেননি। পরে সঙ্গীতা পাওয়ার-এর অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৩১(২) অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু করে। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, গাজালা ইচ্ছাকৃতভাবে আদিত্যর বাড়িতে ঢুকেছেন এবং তাঁর উদ্দেশ্য অপরাধমূলকও হতে পারে। আপাতত তদন্ত চলছে। জানা গেছে, ওই মহিলা দুবাইয়ের বাসিন্দা।
সবকিছুর মাঝে, আদিত্য এখন প্রস্তুত নতুন ছবি ‘মেট্রো…ইন দিনো’-র জন্য। অনুরাগ বসু পরিচালিত এবং ভূষণ কুমার প্রযোজিত এই ছবিতে রয়েছে একঝাঁক তারকা— অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেনশর্মা, সারা আলি খান, ফাতিমা সানা শেখ, আলি ফজল, নীনা গুপ্তা ও শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি