শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Same Movie But Different Endings: Housefull 5 to Release in Two Versions

বিনোদন | এক ছবি অথচ দু’দুটো আলাদা ক্লাইম্যাক্স! দর্শককেই কি বেছে নিতে হবে ‘হাউসফুল ৫’-এ নিজের পছন্দের চমক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ মে ২০২৫ ২০ : ৫৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে এমন স্ট্র্যাটেজি আগে কেউ দেখেনি! সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় তৈরি ‘হাউসফুল ৫’ এখন শুধু কমেডি নয়, রহস্যে মোড়া এক্সপেরিমেন্টাল ধামাকা! কারণ এবার দর্শকের সামনে এই প্রথম কোনও ছবি আসছে দু’দুটি আলাদা ক্লাইম্যাক্স নিয়ে! 

 

সূত্রের খবর, ‘হাউজফুল ৫’ এবং ‘হাউজফুল ৫এ’ নামে দুটি আলাদা ভার্সন জমা পড়েছে সেন্সর বোর্ডের কাছে। অবাক লাগছে? আর এখানেই টুইস্ট! সূত্র জানিয়েছে, হাউজফুল এর এই ছবির দু'টি ভার্সনে দেখা যাবে দু'জন আলাদা খুনি! অর্থাৎ, ছবির শেষ ২০ মিনিটে একেবারে আলাদা চমক, আলাদা খুনির পরিচয়, আর সেইসঙ্গে বদলে যাবে ছবিজুড়ে চলা গোটা কমেডির ঢেউ। এমন সিদ্ধান্তই নিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

 

সূত্র জানিয়েছে, দুটি ভার্সনের মূল গল্প এক হলেও শেষের ২০ মিনিট একেবারে আলাদা। একটিতে যেমন খুনি X, অন্যটিতে থাকবে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ খুনি হবে Y। টিকিট কাটার প্ল্যাটফর্মেও আলাদা করে লেখা থাকবে কোন ভার্সন আপনি দেখছেন, যাতে দর্শক আগে থেকেই জানতে পারেন কোন ছবিটা দেখবেন।

 

এই অভিনব আইডিয়ায় চমকে গিয়েছেন বলিউডের অন্য প্রযোজকরাও। কারণ, এটা শুধুই মার্কেটিং নয়, দর্শককে একই সিনেমা দ্বিতীয়বার দেখাতে বাধ্য করার টেকনিক! সূত্রের দাবি, এই পরিকল্পনা নাকি বেরিয়েছে ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মাথা থেকে। একই সিনেমা, অথচ আলাদা দু’টো চূড়ান্ত চমক—একেবারে অপ্রত্যাশিত প্ল্যান!”

 


২০২৫ সালের ৬ জুন মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’, যেটি এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় অনসেম্বল কমেডি সিনেমা— যেখানে রয়েছে মোট ১৯ জন অভিনেতা! পুরো ছবি জুড়ে থাকবে রহস্য এবং বিস্তর গোলমাল কিন্তু শেষটা হবে দর্শকের ভাবনার সম্পূর্ণ বিপরীত, দাবি নির্মাতা ঘনিষ্ঠ এক সূত্রের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া