শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ মে ২০২৫ ২০ : ১৩Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন জয়ী দেব রায় এবং নেহা আমনদীপ। স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যেতে চলেছে ছোটপর্দার এই দুই তারকাকে। যদিও ছোটপর্দা থেকে অনেকদিন দূরে রয়েছেন জয়ী। আবার কি ছোট পর্দাতেই জুঁটি বাধতে চলেছেন তাঁরা?
আসলে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের মাইক্রো ড্রামায় অভিনয় করছেন নেহা ও জয়ী। যেখানে নেহার চরিত্রের নাম 'নীলম'। শাঁখা-সিঁদুর-শাড়িতে একেবারে বাঙালি বধূ এই চরিত্রটি। তবে তার জীবন তেমন সহজ নয়, বেশ কঠিন পরিস্থিতিতে পরতে হয় নীলমকে। অত্যাচারও চলে তার উপর। এমনই বেশ কিছু দৃশ্য দর্শক দেখতে পাবেন এই মাইক্রোড্রামায়। তবে কী কারণে নিলমের এই অবস্থা তা এখনও জানা যায়নি।
ইতিমধ্যেই চলছে এই মাইক্রো ড্রামার শুটিং। প্রথমদিকে জয়ী ও নেহার সম্পর্কে তিক্ততা দেখা যাবে। তবে ঘটনাচক্রে বদলাবে তাঁদের সম্পর্ক। অন্যদিকে 'আকাশ'-এর চরিত্রে অভিনয় করছেন জয়ী। সফল ব্যবসায়ী কিন্তু বেশ গম্ভীর একজন মানুষ। প্রথমদিকে স্ত্রীর সঙ্গে সবকিছু ঠিক থাকলেও পরে তাঁর জীবনে আসে অন্য নারী 'আকাঙ্ক্ষা'। এই চরিত্রে অভিনয় করছেন সাক্ষী রায়।
প্রসঙ্গত, বাংলাতেই এই মাইক্রো ড্রামার শুটিং হলেও পরে হিন্দিতে তা ডাবিং করা হবে বলেই জানা গিয়েছে। অর্থাৎ একাধিক ভাষায় দেখতে পাবেন দর্শক। ধারাবাহিক সহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের চরিত্রে এখন কাজ করতে চাইছেন নেহা ও জয়ী দু'জনেই। তবে অভিনয়ের পাশাপাশি ক্রিকেটেও এখন অনেকটাই সময় দিচ্ছেন জয়ী। বেঙ্গল টাইগারস টিমের অন্যতম সদস্য জয়ী দেব রায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি