শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ মে ২০২৫ ১৮ : ৫৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে ফের আগুন! আঁচ পাওয়া গিয়েছিল আগেই, এবার লেলিহান শিখা প্রকাশ্যে এল। নাম না করে ‘অ্যানিম্যাল’-খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এক বিস্ফোরক পোস্টে তোপ দাগলেন দীপিকা পাড়ুকোনকে। দীপিকার দিকে ‘ইশারা’ করে তোপ দেগেছেন সন্দীপ। সম্প্রতি দীপিকা ‘স্পিরিট’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, আর তাঁর জায়গায় এখন তৃপ্তি দিমরি। আর সেই ঘটনার পরেই সোমবার রাতে এক্স (সাবেক টুইটার)-এ সন্দীপের ক্ষোভে ফেটে পড়া পোস্ট, বলিউডের অন্দরে হুলস্থূল ফেলে দিয়েছে।
সন্দীপ লেখেন, “আমি যখন কোনও অভিনেতাকে গল্প শোনাই, তখন ১০০% ভরসা করি। এটা একরকম মৌখিক চুক্তি যে সেই গল্প তিনি বাকিদের মধ্যে ছড়াবেন না। কিন্তু আপনি সেটা ভেঙে দিয়ে প্রমাণ করলেন আপনি আসলে কে… এক তরুণী অভিনেত্রীকে হেয় করা আর আমার গল্পকে বাতিল করা—এই কি তবে আপনার ‘নারীবাদ’?”
এখানেই থামেননি অ্যানিম্যাল ছবির পরিচালক। আরও লেখেন, “ফিল্মমেকিং আমার কাছে সাধনার মতো। আপনি সেটা বুঝলেন না, বুঝবেনও না। এমনটা করুন... পরের বার পুরো ছবির গল্পটাই বলে দিন… তবু তাতে আমার কিছুই এসে যায় না। #ডার্টি পিআর গেমস। একটা প্রবাদ খুব ভাল লাগে—‘ ঈর্ষাকাতর মানুষ খামোখা ঝগড়া করে রাগ ঝাড়ে।"।’"
সন্দীপের কথায় ইঙ্গিত স্পষ্ট—দীপিকার সহায়ক দল ইচ্ছাকৃতভাবে সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করে তৃপ্তিকে হেয় করার চেষ্টা করেছেন। সূত্রের খবর, দীপিকা যখন এই ছবি থেকে সরে দাঁড়ান, তখন ‘স্পিরিট’-এর গল্প ঘিরে একাধিক বিবরণ প্রকাশ পায় সংবাদমাধ্যমে। সেখানে বলা হয়, ছবিটি একটি অ্যাডাল্ট অ্যাকশন এন্টারটেইনার, যেখানে ‘বোল্ড’ দৃশ্য থাকবে। এবং পরিচালক এমন কাউকেই চাইছিলেন, যিনি সেই দৃশ্য করতে স্বচ্ছন্দ। তৃপ্তির সঙ্গে ‘অ্যানিম্যাল’-এ কাজ করার পরই তিনি তাঁর উপর ভরসা রেখেছেন।
অন্যদিকে স্পিরিট ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে তৃপ্তি ইনস্টাগ্রামে লেখেন, “এখনও বিশ্বাস হচ্ছে না। এই সফরে আমায় ভরসা করার জন্য ধন্যবাদ @sandeepreddy.vanga। আপনার ছবির অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।”
প্রসঙ্গত, এই ছবিতে দীপিকার বিপরীতে প্রভাসকে কাস্ট করার কথা ছিল। এখন তাঁর জায়গায় তৃপ্তি। ছবিটি প্রযোজনা করছে টি-সিরিজ এবং ভদ্রকালী পিকচার্স। কিন্তু বলিউড এখন প্রশ্ন করছে—এই 'স্পিরিট'-এর পিছনে সত্যিই কি শুধুই পেশাদার সিদ্ধান্ত না কি এর পিছনে জমে আছে এক জটিল ‘পাওয়ার প্লে’? সন্দীপের টুইট তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।
এবার দেখার, দীপিকা কি কোনও উত্তর দেবেন না কি চুপ করেই থাকবেন?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি