শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ মে ২০২৫ ১৭ : ২৭Snigdha Dey
একসময়ের সাড়াজাগানো ছবির নামে একই নাম। কতটা মান রাখল এখনকার ‘জুয়েল থিফ’ ? দেখলেন পরমা দাশগুপ্ত।
‘এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট’।
বেশ ক’বছর আগের জনপ্রিয় ছবির মুখে মুখে ফেরা সংলাপটাকেই বোধহয় মাথায় গেঁথে ফেলেছিলেন পরিচালক জুটি কুকি গুলাটি এবং রবি গ্রেওয়াল। ১৯৬৭-এর সাড়াজাগানো ছবির নেমসেক, নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ‘জুয়েল থিফ – দ্য হাইস্ট বিগিন্স’-এর ছত্রে ছত্রে তাই বিনোদনের মশলা ঠাসা। নৃশংস, দোর্দণ্ডপ্রতাপ চোরাকারবারী, হীরে চুরির গল্প, চোর-পুলিশের টক্কর, বাবা-ছেলের ইমোশন, প্রেমের ছিটেফোঁটা, ভরপুর অ্যাকশন, বাদ যায়নি কোনওকিছুই। কম হয়ে গেল শুধু থ্রিলের ভাগে। রোমাঞ্চহীন থ্রিলার তাই রুদ্ধশ্বাস হওয়ার বদলে বেশ খানিকটা ম্যাড়মেড়েই হয়ে দাঁড়াল যে! সইফ আলি খান, জয়দীপ অহলাওয়াত, কুণাল কাপুরের মতো খাঁটি হীরেরা পর্দায় থাকলেও তার দ্যুতি ম্লান হয়েই থেকে গেল!
গল্পের নায়ক রেহান রয় (সইফ) রত্ন চুরিতে সিদ্ধহস্ত। চুরিবিদ্যাকে মহাবিদ্যা হিসেবে শিখে এবং কখনও ধরা না পড়ার রেকর্ডে তার দুনিয়া জোড়া খ্যাতি। সে নিজে না চাইলে পুলিশ, গোয়েন্দা কিংবা অপরাধজগত, কেউই তার টিকিটুকুও ছুঁতে পারেনা। এহেন রেহান এক বহুমূল্য পান্নার হার চুরি করে বুদাপেস্টে লুকিয়ে। তাকে ধরতে এদেশ থেকে ওদেশ অক্লান্ত ছুটছে এসটিএফ অফিসার বিক্রম প্যাটেল (কুণাল কাপুর)। এদিকে নামী আর্ট কালেক্টরের পরিচয়ের আড়ালে একদা আন্ডারওয়ার্লড ডন থেকে রত্নের চোরাকারবারী হয়ে ওঠা রাজন অওলাখ (জয়দীপ) তার খোঁজে হন্যে। আফ্রিকা থেকে মুম্বইয়ের মিউজিয়মে আসা বহুমূল্যে রক্তহীরে রেড সান লোপাট করতে হলে রেহানই ভরসা যে! কান টানলে মাথা আসে। দোর্দণ্ডপ্রতাপ, বিনা বাক্যব্যয়ে মানুষ মারতে অভ্যস্ত রাজন তাই কান হিসেবে টানল রেহানের সৎ, নির্লোভ, সমাজের কল্যাণকামী চিকিৎসক বাবাকে (কুলভূষণ খারবান্দা)। মাথাও এল হিসেব মতোই। একদিন যে বাবা চোর হওয়ার অপবাদে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তাকে রাজনের জালিয়াতি আর পুলিশি হেনস্থা থেকে বাঁচাতে এগিয়ে এল ছেলে। কিন্তু মুম্বইয়ের অতি সুরক্ষিত মিউজিয়ামের নজরদারি আর বিক্রমের বীরত্বকে কাঁচকলা দেখিয়ে সেই হীরে কি শেষমেশ রাজনকে এনে দিতে পারল রেহান? সেই গল্পই বলেছে ‘জুয়েল থিফ – দ্য হাইস্ট বিগিন্স’।
লার্জার দ্যান লাইফ, ঝকঝকে দৃশ্যায়ন। দেশবিদেশের চোখ জুড়োনো লোকেশনে ঠাসা ছবি জুড়ে অ্যাকশন। সইফ আর জয়দীপ সেকথা মাথায় রেখেই বোধহয় বাড়তি মেদটেদ ঝরিয়ে এক্কেবারে সুঠাম অবতারে। অভিনয়েও যে দু’জনে পাল্লা দেবেন, সে কথা বলা বাহুল্য। চোখেমুখে নৃশংসতায়, পলক ফেলতে না ফেলতেই প্রাণ নেওয়ার হিংস্রতায় জয়দীপ যথারীতি দুরন্ত। সইফও তার সহজাত রাজকীয়তা, হাতসাফাইয়ের জাদুতে হীরেচুরির মাস্টারমাইন্ডকে গড়ে তুলেছেন যত্নে। এসটিএফ অফিসারের তুখোড় বুদ্ধি আর ক্ষীপ্রতায় ঝকঝকে লাগে কুণালকে। রাজনের স্ত্রী থেকে নির্বিবাদে রেহানের প্রেমিকা এবং হাইস্ট-সফরের সহযোগী হয়ে ওঠার দ্রুততম পরিসরে ফারার চরিত্রে চোখ টেনেছেন নিকিতা দত্তও।
তবু হিসেবে ভুল হয়ে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কেই। অ্যাকশন, ইমোশন, প্রেম, বিশ্বাসঘাতকতার সব মশলা সত্ত্বেও কাঁচা রয়ে গেল গল্পের আসল জায়গাটাই। হিরেচুরির থ্রিল! এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থার যুগে এমন গুরুত্বপূর্ণ মিউজিয়ামে নিরাপত্তার বাঁধন এমন সহজ সরল, কী হলে কী হবে বা হতে পারে সবটাই আঁচ করা যাচ্ছে। আবার আফ্রিকার প্রিন্সকে এত সহজেই সাধারণ যাত্রীদের সঙ্গে কমার্শিয়াল ফ্লাইটে বসিয়ে দেওয়া যাচ্ছে। ঠিক সময় সুযোগ মতো যাকে ইচ্ছে বোকা বানিয়ে ফেলা যাচ্ছে। সবটাই কেমন যেন খাপে খাপ, জলের মতো সহজ, ঐকিক নিয়মের অঙ্কের মতো সরল রেখার হিসেবে চলা! এবং হ্যাঁ, চুরি থেকে প্রেম, সবটাই ঘটে যাচ্ছে অসম্ভব দ্রুততায়। ওটিটি রিলিজ করতে গিয়ে ঘণ্টা দেড়েকে শেষ করার তাড়াতেই কি?
বড় পর্দায় মুক্তি পেলে তা-ও কথা ছিল। ভরপুর বিনোদন খানিকটা দাগ কাটত নিশ্চয়ই। কিন্তু ওটিটির দর্শক যে দুরন্ত সব হাইস্ট থ্রিলার দেখার স্বাদ পেয়ে গিয়েছেন আগেই। এ কথাটা বোধহয় পরিচালক জুটি বেমালুম ভুলে মেরেছিলেন! ছবির শেষ সিক্যুয়েলের ইঙ্গিত দিয়েছে। তাতে যদি ভুলটুলগুলো একটু শুধরে নেওয়া যায়!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি