শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shah Rukh Khan Faced Gun Threats for Gauri from her brother

বিনোদন | ‘তুই জানিস কাট্টা কি?’— শাহরুখের প্রেমের পথে বন্দুকের হুমকি দিয়েছিলেন গৌরীর পরিবারের কোন সদস্য?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ মে ২০২৫ ২৩ : ৫৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: স্ত্রী হওয়ার আগে শাহরুখ খানের সেই স্কুল জীবনের প্রেমিকা ছিলেন গৌরী। মাত্র ১৮ বছর বয়সে এই মেয়েটির প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করেছিলেন শাহরুখ। তখন থেকেই গৌরী ছিলেন তাঁর জীবনের একমাত্র ভালবাসা, যাঁর জন্য শাহরুখ কিছুতেই হার মানেননি। কিন্তু এই প্রেমটা মোটেই সহজ ছিল না। আলাদা ধর্ম, আলাদা পারিবারিক রীতিনীতি—সব কিছুই যেন বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁদের মাঝে। বিশেষ করে গৌরীর পরিবারের আপত্তি ছিল তীব্র। আর সেই আপত্তির কেন্দ্রবিন্দুতে ছিলেন গৌরীর দাদা বিক্রান্ত ছব্বার।

 

এক পুরনো সাক্ষাৎকারে গৌরীর দাদা সম্পর্কে শাহরুখ বলেছিলেন, “ও নিজেকে স্কুলের বড় দাদা ভাবত। দেখা হলেই গুণ্ডাগিরি দেখাত। আমি ভদ্রভাবে মিশতাম। একবার সে বলল, ‘তুই জানিস কট্টা কী?’ আমি বললাম, না দাদা, আমি জানি না… যদিও আমি জানতাম!” গৌরীর ভাই বিক্রান্ত তখন শাহরুখকে বারবার হুমকি দিতেন— “তোর যদি গৌরীর দিকে নজর পড়ে, তো মেরে ফেলব!” এইসব হুমকিতে বিরক্ত হলেও শাহরুখ মুখে কিছু বলতেন না, কারণ হাজার হোক বিক্রান্ত যে গৌরীর দাদা।

 


শাহরুখ আরও বলেছিলেন, “যদি আমাকে গৌরী আর সিনেমার মধ্যে একটা বেছে নিতে বলা হয়, আমি বিনা দ্বিধায় সিনেমা ছেড়ে দেব।” যখন বলিউডে কোনও গডফাদার ছিল না তাঁর, তখন একমাত্র ভরসা ছিলেন গৌরী। যিনি বিশ্বাস করেছিলেন শাহরুখের স্বপ্নে, যিনি পাশে দাঁড়িয়েছিলেন প্রতিটি লড়াইয়ে।

 

প্রেমের পরীক্ষা জয় করে ১৯৯১ সালের ২৫ অক্টোবর, হিন্দু রীতিতে বিয়ে করেন শাহরুখ-গৌরী। আজ তাঁরা তিন সন্তানের গর্বিত বাবা-মা—আরিয়ান, সুহানা, আর আব্রাম। গৌরী এখন শুধু কোনও ‘স্টার ওয়াইফ’ নন, তিনি নিজেই একজন সফল ইন্টিরিয়র ডিজাইনার, প্রযোজক । আর শাহরুখ? তিনি আজও বলেন— “আমার জীবনটা শুরু হয় গৌরীর কাছ থেকে, আর শেষও সেখানেই।”

 

এই কাহিনি শুধু একটা প্রেমের গল্প নয়—এটা সাহস, ধৈর্য, লড়াই আর একটানা ভালোবাসার প্রতীক। শাহরুখ-গৌরী জানিয়ে দেন, সত্যিকারের প্রেমে বাধা থাকলেও হেরে যাওয়া নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া