শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shammi Kapoor wanted Deepika to be Ranbir Kapoor s bride

বিনোদন | রণবীর-দীপিকা বিয়ে করুক চাইতেন শ্যাম্মি কাপুর! কেন ‘পিকু’কে কাপুর-ঘরণী করতে চাইতেন তিনি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ মে ২০২৫ ২৩ : ৩৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের এক সময়ের সবচেয়ে চর্চিত জুটি ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। ‘বচনা অ্যায় হাসিনো’র ছবির সেটে শুরু হওয়া প্রেমটা যতটা আকর্ষণীয় ছিল, শেষটাও ছিল ততটাই আকস্মিক। আজ তাঁরা দু’জনেই আলাদা জীবনে, আলাদা জুটিতে সুখী। কিন্তু এক সময়, রণবীরের অধুনা প্রয়াত ঠাকুরদা তথা বিখ্যাত বলি তারকা শাম্মি কাপুরের মনে ছিল এক বিশেষ ইচ্ছে—তিনি চেয়েছিলেন দীপিকা ও রণবীর একসঙ্গে জীবন কাটাক!

 

২০১০ সালে দেওয়া এক সাক্ষাৎকারে শাম্মি কাপুর বলেছিলেন এমন কিছু কথা, যা আজ ফের ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, দীপিকাকে কি তিনি রণবীরের জীবনসঙ্গী হিসেবে দেখতে চান, শ্যাম্মির জবাব ছিল, “ও কিছুদিন সিঙ্গলই থাকবে, তারপর সময় হলে আমি-ই বলব ওকে রণবীরকে বিয়ে করতে! ওরা দারুণ একটা জুটি, তাই না? ও লম্বা, রণবীরও লম্বা। ও সুন্দরী, রণবীরও হ্যান্ডসাম। আমাদের সময়ে এমন মেয়েরা ছিলই না!"

 

হ্যাঁ, এক নিঃশ্বাসে শ্যাম্মি কাপুর বলে গিয়েছিলেন তাঁর মনের কথা। দীপিকা তখন কেরিয়ারে ঊর্ধ্বমুখী এবং রণবীরও তখন সদ্য পা রেখেছেন ইন্ডাস্ট্রিতে। শ্যাম্মির বক্তব্যে উঠে এসেছিল একদিকে ভালবাসার আভাস, অন্যদিকে ঠাকুরদার মতো দূরদৃষ্টি। এমনকী, দীপিকাকে একদিন কফি পানের নিমন্ত্রণও জানিয়েও ছিলেন তিনি, এবং সে বিষয়ে সাফ বলেছিলেন—“আমরা লুকিয়েচুরিয়ে দীপিকাকে বাড়িতে আনিনি! ওকে কফি-আড্ডায় ডেকেছিলাম, পরে রণবীরও এসেছিল লাঞ্চে। আমার স্ত্রী ছিল, নাতনিরাও ছিল। খুব সুন্দর সময় কেটেছিল।”

 

রণবীর-দীপিকার প্রেমের রসায়ন ছিল বলিউডের বহু অনুরাগীর পছন্দের। কিন্তু ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন পেরিয়ে, সেই সম্পর্ক থেমে যায়।
আজ রণবীর বিবাহিত অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে—দুজনের ঘরে এসেছে কন্যা সন্তান রাহা। অন্যদিকে দীপিকা পাড়ুকোন ২০১৮ সালে বিয়ে করেন রণবীর সিংকে। সম্প্রতি তাঁদের ঘরেও এসেছে একরত্তি কন্যা—দুয়া। তবু রয়ে যায় এক অন্যরকম ভাললাগা, পুরনো দিনের স্মৃতির মতো। শ্যাম্মি কাপুরের সেই অদ্ভুত মিষ্টি ইচ্ছেটাও রয়ে যায় বলিউডের ইতিহাসে।


রণবীর কাপুর এখন ব্যস্ত নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে, যেখানে তিনি রাম চরিত্রে, সঙ্গে রয়েছেন সাই পল্লবী, যশ ও সানি দেওল। একইসঙ্গে সঞ্জয় লীলা ভংসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এও কাজ করছেন রণবীর, আলিয়া ও ভিকির সঙ্গে। অন্যদিকে, দীপিকা এখনও তাঁর পরবর্তী প্রোজেক্ট ঘোষণা করেননি, তবে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি শাহরুখ খানের ‘কিং’ ছবিতে মুখ্য নারী চরিত্রে থাকবেন।

এই সম্পর্ক, এই স্মৃতি, এই ‘হতে পারত’-এর গল্প বলিউডের ইতিহাসে চিরকাল রোমান্টিক এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আর শ্যাম্মি কাপুর? তিনি আজ নেই, কিন্তু রেখে গেছেন এমন এক অনুভব যা আজও পাঠকের মন ছুঁয়ে যায়—“তারা একসঙ্গে সুন্দর দেখাত।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া