শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Dino Morea questioned in 65 crore rupees Mithi river scam

বিনোদন | মিঠি নদীর সাফাই কেলেঙ্কারি! কোটি কোটি টাকার দুর্নীতিতে পুলিশি তদন্তে উঠল দিনো মোরিয়ার নাম!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ মে ২০২৫ ২২ : ১৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মিঠি নদী পরিষ্কারের নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগ—এবার সেই মামলায় মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW)-এর মুখোমুখি হলেন বলিউড অভিনেতা দিনো মোরিয়া। এদিন সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

 

পুলিশ সূত্রে খবর, দিনো এবং তাঁর ভাইয়ের নাম উঠে আসে মামলার মূল অভিযুক্ত কেতান কাদম এবং জয় জোশীর কল রেকর্ড ঘেঁটে দেখার সময়। তদন্তকারীদের দাবি, ওই দুই অভিযুক্তের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ ছিল দিনো ও তাঁর ভাইয়ের। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে—তাঁদের কি কোনও ভূমিকা ছিল, কিংবা তাঁরা অভিযুক্তদের কার্যকলাপ সম্পর্কে জানতেন কি না—সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।

 


প্রসঙ্গত, মামলাটি মূলত মুম্বই মহানগর পালিকা (BMC)-র মিঠি নদী থেকে কাদা পরিষ্কারের জন্য ৬৫ কোটি টাকার একটি টেন্ডার নিয়ে। অভিযোগ, বিএমসি-র একাধিক আধিকারিক, কেরল-ভিত্তিক একটি সংস্থা ম্যাটপ্রপ, এবং ‘মেশিন রেন্টিং’ ব্যবসায়ী কেতান কাদম ও জয় জোশীর মধ্যে গোপনে আঁতাত হয়।

ইকোনমিক অফেন্সেস উইং (EOW)-র অভিযোগ অনুযায়ী, বিএমসি-র একটি টিম প্রথমে কেরলের  ম্যাটপ্রপ সংস্থার প্লান্ট ঘুরে আসে। পরে ঠিক সেই কোম্পানির নির্দিষ্ট মেশিনের উল্লেখ করে টেন্ডার ডাকা হয়—ফলে টেন্ডার পেতে হলে যে কোনও কনট্রাক্টরকে ম্যাটপ্রপ থেকেই মেশিন কিনতে বা ভাড়া নিতে হত। তদন্তে উঠে এসেছে, এক বিএমসি আধিকারিক যন্ত্র কিনতে গেলে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কেতান কাদম এবং জয় জোশীর কাছে, যাঁরা এই ধরণের যন্ত্র ভাড়া দিয়ে থাকেন। প্রথমে তাঁরা ৮ কোটি টাকার দাবি করলেও পরে ৪ কোটিতে চুক্তি হয়।


সাধারণত প্রতি মেট্রিক টনে কাদা পরিষ্কারের খরচ যেখানে ১৬০৯ টাকা, সেখানে ওই  যন্ত্র ব্যবহার করে সেটা বাড়িয়ে দেওয়া হয় ২১৯৩ টাকা। বিএমসি-র ভিজিল্যান্স বিভাগ আপত্তি জানালে, পুরনো রেটই মেনে নেওয়া হয়, কিন্তু ততদিনে ১৭ কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে সংশ্লিষ্ট কনট্রাক্টরদের। তদন্তে জানা গিয়েছে, স্লাজ শহরের বাইরে নিয়ে যাওয়ার ভুয়ো বিল বানিয়ে সেই টাকাও আদায় করা হয়েছে।
 
এই মামলায় এখনও পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ম্যাটপ্রপ-এর দীপক মোহন এবং কিশোর মেনন। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন শুধুমাত্র কেতান কাদম ও জয় জোশী।

অভিনেতা দিনো মোরিয়া সরাসরি অভিযুক্ত না হলেও, তাঁর যোগাযোগ ও ভূমিকা ঘিরে তদন্তে নেমেছে ইকোনমিক অফেন্সেস উইং (EOW)।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া