শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Maa Motion Poster Out: Kajol s Horror Debut Promises Chills

বিনোদন | ‘মা’ ছবির পোস্টারেই গায়ে কাঁটা! সন্তান রক্ষায় ভয়ঙ্কর প্রেতের মুখোমুখি একা কাজল!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ মে ২০২৫ ১৯ : ৫৮Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: কাজল এবার ফিরছেন এক ভয়ঙ্কর রূপে। ‘মা’ নামে একটি অতিলৌকিক থ্রিলার ছবিতে। এই ছবির সুবাদেই প্রথমবারের মতো কাজল হাজির হচ্ছেন হরর ঘরানার ছবিতে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির হাড় হিম করা ছবির মোশন পোস্টার, যেখানে এক বিভীষিকাময় প্রেতের মুখোমুখি হয়েছেন কাজল। এক মা, যিনি সন্তানের রক্ষায় নামবেন অশুভ শক্তির বিরুদ্ধে—এই নিয়েই গড়ে উঠছে এ ছবির মূল কাহিনি।

 

ছবির নির্মাতারা সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশ করে লিখেছেন, “রক্ষক। ভক্ষক। মা।” সঙ্গে ঘোষণা করেছেন— আগামী ৩০ মে মুক্তি পাবে ছবির ট্রেলার।

 

এই ছবির মাধ্যমে কাজলের হরর ঘরানার ছবিতে অভিষেক। পরিচালক বিশাল ফুরিয়া, যিনি আগে ‘ছোড়ি ’ বা ‘বালি’ জাতীয় ভৌতিক ঘরানার ছবির কাজের জন্য প্রশংসিত হয়েছেন। গল্প লিখেছেন সাইউইন কোয়াডরাস, যিনি ‘মেরি কম’ এবং ‘নীরজা’র মতো গল্পে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।

 

 

‘মা’-এর গল্প একদিকে যেমন ভৌতিক উপাদান রয়েছে, তেমনি তাতে রয়েছে ভারতীয় মিথ, মাতৃত্ব, আত্মত্যাগ ও সাইকোলজিক্যাল থ্রিলারের মিশেল। এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন, “ এ ছবির শুটিংয়ের সময় ভয় পেতাম। এটা একটা মানসিক যুদ্ধের গল্প, যেখানে একজন মা নিজের সন্তানকে রক্ষার জন্য সব সীমা পেরিয়ে যায়।”

 

ছবিতে কাজলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও খেরিন শর্মা। আর প্রযোজনায় রয়েছেন অজয় দেবগণ—যার ‘শয়তান’ ছবিতে তিনি নিজেই শয়তানি শক্তির বিরুদ্ধে লড়েছিলেন। এবার সেই লড়াইয়ে সামনে এলেন কাজল।

 

ছবির ভিজ্যুয়াল উপস্থাপন ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। গা ছমছমে আবহ, মিথ-ভিত্তিক হরর এবং এক মায়ের শক্তিশালী রূপ—সব মিলিয়ে ‘মা’ হয়ে উঠতে চলেছে বলিউডের অন্যতম আলোচিত হরর ফিল্ম।


‘মা’ মুক্তি পাবে আগামী ২৭ জুন, ২০২৫। হিন্দি ছাড়াও বাংলা, তামিল ও তেলুগু ভাষায় ‘মা’ মুক্তি পাবে সারা ভারতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া