শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar And Prabhas Come Together for the First Time in Kannappa Movie

বিনোদন | প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অক্ষয়-প্রভাস! ছবির নাম থেকে মুক্তির তারিখ–রইল হদিশ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ মে ২০২৫ ১৯ : ০০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ছবিপ্রেমীদের জন্য জোর খবর! তেলুগু ফ্যান্টাসি-ড্রামা ‘কান্নাপ্পা’ আসন্ন মুক্তির আগেই তীব্র চর্চার কেন্দ্রে। কারণ, এই ছবিতে দেখা যাবে একাধিক খ্যাতনামা তারকার চোখ ধাঁধানো উপস্থিতি—অক্ষয় কুমার, প্রভাস, মোহনলাল, কাজল আগরওয়াল প্রমুখ!

 

সম্প্রতি, ছবির মুখ্য অভিনেতা এবং প্রযোজক বিষ্ণু মঞ্চু একটি সাক্ষাৎকারে ছবির অন্যতম আকর্ষণ প্রভাসের অতিথি উপস্থিতি নিয়ে মুখ খুলেছেন। এক আলাপচারিতায় বিষ্ণু জানান, প্রভাস এই ছবিতে অভিনয় করছেন ‘রুদ্র’ নামে এক তপস্বীর ভূমিকায়। যদিও এটি অতিথি শিল্পীর চরিত্র, কিন্তু দর্শক প্রভাসকে শুধুই কয়েক ঝলকের মতো দেখতে পাবেন না—বরং তিনি হতে চলেছেন ছবির গুরুত্বপূর্ণ অংশ! ছবির শেষ ৫০ মিনিট জুড়ে থাকবেন প্রভাস।

 

প্রভাসের মোট স্ক্রিনটাইম নিয়ে প্রশ্ন করা হলে বিষ্ণু বলেন, “হয়তো ১৫-২০ মিনিটের থেকেও খানিক বেশি।” শুধু তাই নয়, তিনি নিশ্চিত করেছেন যে প্রভাস, বিষ্ণু এবং মোহন বাবুর চরিত্র—এই তিনজন একইসঙ্গে পর্দা ভাগ করে নেবেন! একইসঙ্গে, বিষ্ণু জানিয়েছেন যে, মোহনলালের 'কিররাটা' চরিত্রটির স্ক্রিনটাইম মাত্র ১৫ মিনিট, এবং অক্ষয় কুমারের ‘শিব’ রূপে উপস্থিতি হবে প্রায় ১০ মিনিট। উল্লেখ্য, ‘কান্নাপ্পা’ ছবির মোট দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১০ মিনিট, ফলে ছবির শেষ ভাগে প্রভাসের উপস্থিতি নিঃসন্দেহে ছবির মোক্ষম আকর্ষণ হয়ে উঠতে চলেছে।

 

‘কান্নাপ্পা’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ জুন, ২০২৫। ইতিমধ্যেই চিত্রগ্রহণ পর্ব শেষ হয়েছে, চলছে পোস্ট-প্রোডাকশনের শেষ পর্যায়ের কাজ। এই ছবির গল্প আবর্তিত হয়েছে পৌরাণিক চরিত্র কান্নাপ্পা-কে কেন্দ্র করে—যিনি একসময়ে ছিলেন চূড়ান্ত নাস্তিক, কিন্তু পরবর্তীতে নিজেকে সমর্পণ করেন ঈশ্বরবিশ্বাসের পথে এবং হয়ে ওঠেন শিবের নিবেদিত ভক্ত।

 

চরিত্রের এই আধ্যাত্মিক উত্তরণকেই উপজীব্য করে তৈরি হয়েছে এ ছবি, যেখানে আধা-ভৌতিক, রূপক এবং দর্শনচিন্তাকে একত্রে বুনে আনা হয়েছে বিশাল ক্যানভাসে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া