শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ফের একফ্রেমে আরেফিন-স্বীকৃতি! কোন ধারাবাহিকে দেখা যাবে জুটিকে?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ মে ২০২৫ ১৭ : ১৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'খেলাঘর'-এ জুটি বেঁধেছিলেন সৈয়দ আরেফিন ও স্বীকৃতি মজুমদার। ধারাবাহিকের সঙ্গে সঙ্গে তাঁদের জুটিও দারুণ হিট হয়েছিল। এরপর যদিও আর একসঙ্গে দেখা যায়নি আরেফিন ও স্বীকৃতিকে। তাঁদের জুটির ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে এবার একফ্রেমে ধরা দিতে চলেছেন তাঁরা। 

 

 

 

 

তবে নতুন নয়, পুরনো ধারাবাহিকেই দেখা যাবে তাঁদের জুটিকে। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে আসছে জামাইষষ্ঠী স্পেশাল পর্ব। সেখানেই বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে স্বীকৃতিকে। ইতিমধ্যেই প্রোমোর শুটিং সেরেছেন অভিনেত্রী। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র 'পুতুল-ময়ূখ'-এর ভূমিকায় অভিনয় করছেন খেয়ালী মণ্ডল ও সৈয়দ আরেফিন। জামাইষষ্ঠীতে বিপাকে পরে পুতুল। তার পাশে দাঁড়াতেই হাজির হন স্বীকৃতি। তাঁর সঙ্গে যোগ দেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিও। 

 

 

 

 

প্রসঙ্গত, ছোটপর্দার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন স্বীকৃতি। এরপর একে একে সিরিজ ও ছবির জগতে নিজের জায়গা পাকা করেছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'য়‌। আগামীতে স্বীকৃতিকে দেখা যাবে মৈনাক ভৌমিকের 'বিষণ্ণ'তে। অন্যদিকে, একের পর এক ধারাবাহিকে নায়কের চরিত্রে দর্শকের মন জয় করছেন আরেফিন। তবে পুরনো মেগায় হলেও ফের একফ্রেমে স্বীকৃতি-আরেফিনকে দেখার জন্য উৎসাহিত দর্শক মহল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া