শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Anko Ki Kothin film review: A heartfelt tale of kids who won t give up

বিনোদন | সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৫ মে ২০২৫ ২৩ : ৪১Rahul Majumder

অঙ্ক মেলানো গড়পড়তা বাঙালির কাছে আজও কঠিন। কে.সি নাগের পিথাগোরাস হোক কিংবা তেল চুকচুকে  বাঁশে বাঁদরের ওঠা আর হড়কে যাওয়ার হিসেব। আর জীবনের অঙ্ক? সে আবার সহজ কবে? কিন্তু সেকথাই যদি সিনেমার সহজ কথায় বলে সহজভাবে মেলানোর একটা চেষ্টা করা যায়? সেই চেষ্টাই সৎভাবে, অক্লান্তভাবে করেছেন পরিচালক সৌরভ পালোধী তাঁর নতুন ছবি ‘অঙ্ক কি কঠিন’ -এ। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন প্রযোজক রাণা সরকার। জীবনের জটিল অঙ্কের পাশাপাশি এ ছবিতে স্বপ্ন দেখার কথা বলা হয়েছে, স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি জায়গায় দাঁড়ানো কিছু মানুষের গল্প বলে আর বলে তিন স্কুলছুটের অভিযানের। 

বলা ভাল দুঃসাহসিক অভিযান। অতিমারির কামড়ে ‘বাবিন’, ‘ডলি’ আর ‘টায়ার’ - এই তিন শিশুর স্কুলে চিরতরে পড়ে গিয়েছে তালা। অতিমারির দাপট কমার পরেও সে ছবি বদলায়নি। বরং বেড়েছে মানুষের কষ্ট। সব দেখেশুনে এই তিন দুরন্তের ইচ্ছে একটা হাসপাতাল খুলবে তাঁরা।  নিজেরাই ঠিক করে নিয়েছে একজন হবে ডাক্তার, একজন নার্স আর একজন ইঞ্জিনিয়ার। তবে এই না পাওয়ার পৃথিবীতে কিছু পেতে গেলে রুলবুক মেনে যে হিসেব কষানোর অঙ্ক থাকে, তা তাদের জানা নেই। জানার কথাও নয়। তাতে কী! স্বপ্নপূরণ করতে লাগে তো সৎ সাহস আর অদম্য ইচ্ছে। আজকের দিনে স্বপ্ন দেখার, তাঁকে ছুঁয়ে ফেলার এই ভুলে যাওয়া ফর্মুলাই যেন এই ছবির মাধ্যমে আরও একবার মনে করিয়ে দিলেন পরিচালক। তাই তো ছেলেখেলা করতে করতে এই স্বপ্ন ছুঁয়ে বিপদে পরিত্রাতা হয়ে ওঠে ওই তিন বস্তিবাসী শিশু। 


তবে এই স্বপ্নের মাঝে ফাঁকফোঁকর গেলে চলে আসে কিছু সত্যি। ছবিতে হিন্দু-মুসলিমের প্রেম, গরিবের ঠিকমতো চিকিৎসা না পাওয়ার কথা যেমন আসে তেমন সমাজের প্রান্তিক মানুষগুলোর জ্বালা যন্ত্রণার আঁখো দেখি হাল তুলে ধরা হয়েছে ছবির গল্পে। সে দিনমজুর খাটা রাজমিস্ত্রি হোক কিংবা গৃহপরিচারিকা। তবে দুঃখের চোখরাঙানি থাকলেও সেসবের মধ্যেও আলতো করে লেগে রয়েছে মন ভাল করার মায়াকাজল। কয়েক ক্ষেত্রে খানিক উচ্চকিত হলেও, তা রয়েছে।  তাই তো হিন্দু মেয়ে আর মুসলিম ছেলে হয়ে যায় শাহরুখ এবং কাজল। তিন শিশু যখন একটি আস্ত অক্সিজেন সিলিণ্ডার তাদের তাঁদের ঠেলাগাড়ি করে চাপিয়ে নিজেদের 'হাসপাতাল'-এর পথে খানিক দ্রুতপায়ে হাঁটা লাগে, তাঁদের পিছনে ধাওয়া করেও ধরতে পারে না অক্সিজেন সিলিণ্ডার সরবরাহ করা দুই পূর্ণবয়স্ক যুবক! শিশুদের হাসপাতাল -এর সামনে এসেও বস্তির এ-গলি, সে-গলির গোলকধাঁধায় হারিয়ে যায় তারা। সেই বস্তির মানুষজনের তাৎক্ষণিক সুপরিকল্পিত মতলবেই। আর অদ্ভুতভাবেই এই দৃশকাহিনির সঙ্গে কোথাও যেন মিলে যায় বিখ্যাত ফরাসি কমিকস ‘গলদেশ পরিক্রমায় অ্যাস্টেরিক্স’-এর একটি দৃশ্য, যেখানে অ্যাস্টেরিক্স ও ওবেলিক্সকে দলে ভারী রোমান সেনার হাত থেকে বাঁচাতে শহরের প্রান্তিক অঞ্চলে বস্তিবাসীরা সাহায্য করে। কীভাবে? না, রোমান সেনাদের তাঁদের বস্তির গোলকধাঁধার মতো গলিতে ঢুকিয়ে দিয়ে! বাস্তবে খানিক কিন্তু-কিন্তু লাগলেও মন ভাল না হয়ে উপায় নেই। 

 

 

এ ছবির কিছু দৃশ্যপট আলাদা করে প্রশংসার দাবি রাখে। তাঁর ছোট্ট ছেলের ভবিষ্যতের কথা ভেবে প্রতিদিন সন্ধ্যায় একা এক অটোর মধ্যে বসে থাকা এক বাবার যে স্বপ্ন, তা যেন ফুটে ওঠে অটোর ভিতরে লাগানো ঝিকিমিকি রঙিন সব টুনি লাইটের আলোয়। আবার ডাক্তার হতে চাওয়া সেই ছেলেই যখন তাঁকে মিথ্যে মিথ্যে ইঞ্জেকশন দেয়, সেই ভাললাগাটুকুর ওম যাতে আরও একটু থাকে তাই সেই জায়গায় স্ত্রী হাত দিলে সত্যি আর্তনাদ করে মুচকি হেসে সে বলে, “ব্যাথা তো, এই একটু আগে ইঞ্জেকশন দিল না...”। প্রশংসার দাবি রাখে, শহরের বিভিন্ন জলাভূমির মধ্যে এঁকেবেঁকে যাওয়া ফিতের মতো লম্বা রাস্তার বুক চিরে শাহরুখ যখন সাইকেল চালিয়ে যায় তার কাজলের সঙ্গে দেখা করতে। চোখ এড়ায় না ছোটদের হাসপাতালের সেট যেভাবে রোজকার ফেলে দেওয়া টুকরো টাকরা জিনিস দিয়ে গড়ে উঠেছে। 


ঋদ্ধিমান, গীতশ্রী এবং তপোময় - এ ছবির প্রধান তিন স্তম্ভ। ক্যামেরার সামনে সাবলীল। মূলত তাদের কাঁধে ভর করেই এগিয়েছে ছবি। সারা ছবি জুড়ে তাদের স্বতঃস্ফূর্ত কাণ্ডকারখানা মাতিয়ে রাখে দর্শককে। বহুদিন পরে বড়পর্দায় শঙ্কর দেবনাথ। দিনমজুরের চরিত্রে তাঁর শারীরিক সংলাপ, দমকে ওঠা কাশি, নিজের কথা উপেক্ষা করে পরিবারের কথা অবিরামভাবে চলা এক বাবা যেন প্রাণবন্ত হয়ে ওঠে দর্শকের কাছে। বলতে হয়, প্রসূন সোম, পার্নো মিত্র, ঊষসী চক্রবর্তীর কথা। যখনই সুযোগ পেয়েছে, নিজের দক্ষতা বুঝিয়েছেন বহু বছর ধরে মঞ্চে অভিনয় করা প্রসূন। পার্নো আগেও নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ দিয়েছেন। একটি দৃশ্যে নিজে না খেয়ে ফিশ ফ্রাই তিন শিশুকে ভাগ করে দেওয়ার মুহূর্তে হোক  কিংবা এক শিশুর ভাত খেতে চাইলে তা ঘরে না থাকায় যে অসহায়তা ফুটে ওঠে ঊষসীর চোখেমুখে, মন ছুঁয়ে যায় সে দৃশ্য। 

 


সঙ্গীতে ভাল কাজ করেছেন দেবদীপ মুখোপাধ্যায়। আবহসঙ্গীত যদিও বেশি নম্বর পাবে। তাঁর নির্দেশে অদ্ভুত এক সহজ, মনেকমেন করা সুরের অনুরণন ঘুরে বেরিয়েছে গোটা ছবিজুড়ে। তবে, সাউন্ড মিক্সিংয়ে আরও একটু যত্ন নেওয়া যেত বলেই বিশ্বাস। আলাদা করে বলতেই হয়ে গানের কথা। আমাকে গল্প বল আর চাপ নিয়ে লাভ নেই দুই কিসিমের গান সমান প্রশংসা আদায় করে নেয়। ছবির সংলাপ যথারীতি সৌরভ পালোধীচিত। তবে মাঝেসাঝে সেই সংলাপের ওজন একটু বেড়ে বোঝা হয়ে ঢিমে হয়েছে। তবে তা কোনওভাবেই ছবির গতি কিংবা ছন্দে বাধা হয়ে দাঁড়ায়নি। সহজ কথায়, ‘কলম্বাস’-এর দীর্ঘ বিরতির পর বড়পর্দায় পা রেখেই পরিচালক সৌরভ অফ সাইডে জোরালো শট হেঁকেছেন। 

 

‘অঙ্ক কি কঠিন’ আসলে স্বপ্ন দেখার কথা বলে, স্বপ্ন ভুলে না যাওয়ারও কথা বলে। মনে করিয়ে দেয়, না পাওয়া, ঘৃণার চাষাবাদ ভর্তি ক্ষেত চারপাশে ইচ্ছে আর সৎ সাহস থাকলে আজও লক্ষ্যপূরণ হয়। কাঁধে রাখার হাতেরা এগিয়ে আসে। ছুঁয়ে ফেলা যায় অসম্ভবকে। 

কী বলব এই ছবিকে? 
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা না কি ক্যালকুলাস জানে না, তবু সবার স্বপ্ন সত্যি করতে জানে — মন কেমন করা ফর্মুলার গল্প ‘অঙ্ক কি কঠিন’!

 

আমার বিশ্বাস, ছবির দর্শকদের কাছে এই দুই হেডিং পাঠানোর সুযোগ থাকলে দু’টোই বেছে নিতেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া