রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Moushumi Chatterjee drops truth bomb on Rekha s jealousy and rivalry

বিনোদন | ‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ মে ২০২৫ ২২ : ১৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সাতের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে, বহুদিনের পুরোনো এক তিক্ত সম্পর্কের স্মৃতি রোমন্থন করলেন তিনি— আর তাতে উঠে এল রেখা ও বিনোদ মেহরাকে ঘিরে বিস্ফোরক তথ্য!

মৌসুমীর কথায়, “রেখার সবসময় মনে হত আমি বুঝি ওর স্বামী বিনোদের জীবন নিয়ন্ত্রণ করি। কারণ ওর বাড়িতে ও (রেখা) থাকত ঠিকই, কিন্তু বিনোদের মা আমাকে বলত, ‘ইন্দু, ওর আলমারি থেকে খামটা বার কর তো।’ আমি তখন বলতাম, ‘ও তো ওখানেই বসে আছে, ওকেই বলুন।’ কিন্তু উনি বলতেন, ‘আমি পরোয়া করি না।’ আমি যেন মাঝখানে আটকে গিয়েছিলাম। রেখার মনে হত, বিনোদ আমার কথাই বেশি শোনে, তাই আমার ওপর একটা হিংসে কাজ করত।”

মৌসুমী জানান, রেখা বহুবার তাঁকে দেখে দেখে মুখ বেঁকিয়েছেন।এই বিষয়ে  একবার সরাসরি মুখোমুখি হয়ে প্রশ্ন করলে রেখা নাকি বেশ ঘাবড়ে গিয়েছিলেন। তবে এখন রেখা আদৌ ব্যাপারটা মনে রেখেছেন কিনা, তা নিয়ে সন্দিহান মৌসুমী।

আরও এক ঘটনার কথা জানালেন ‘প্রেম বন্ধন’ ছবির শুটিং থেকে। পরিচালক রামানন্দ সাগর নাকি চেয়েছিলেন, মৌসুমী যেন নিজের হিল জুতো খুলে ফেলেন, কারণ রেখা তখন খালি পায়ে। কিন্তু মৌসুমী সোজাসাপ্টা না করে দেন। স্পষ্ট বলেন, “আমি এক শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমাকে কেন খালি পায়ে দাঁড়াতে হবে? বরং রেখাকে একটা টুল দাও!”

এই পর্যন্তই নয়! মৌসুমীর দাবি, রেখা একবার নাকি ‘দাসী’ ছবিতে মৌসুমীর চরিত্রটা হাইজ্যাক করতে চেয়েছিলেন। সঞ্জীব কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য রাজ খোসলার কাছে সোজাসুজি অনুরোধ করেন রেখা। পরিচালক নাকি একটু হাই ছিলেন সেদিন, হাসতে হাসতেই বলে দেন, “তাহলে তো পুরো গল্পটাই পাল্টাতে হবে! কোন দিক থেকে মৌসুমীকে দেখলেই বা রেখার মতো ‘তারা বাঈ’ মনে হবে?” উল্লেখ্য, মৌসুমী ও রেখা একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন— যেমন ‘প্রেম বন্ধন’, ‘মাঙ্গ ভরো সাজনা’, ‘দিলদার’, ‘জ্যোতি বনে জোয়ালা’ ও ‘ভোলা ভোলা’।

সম্প্রতি মৌসুমী চট্টোপাধ্যায়কে দেখা গেছে বাংলা ছবি ‘আড়ি’-তে। এই ইমোশনাল অ্যাকশন ড্রামা-তে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান ছিলেন মুখ্যভূমিকায়। এক বিধবা মা ও তার পালিত ছেলের সম্পর্ক ও আত্মত্যাগের কাহিনিই মূল উপজীব্য এই ছবির।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া