শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rituparna Sengupta and Rahul Bose promises twists and suspense in Madam Sengupta teaser

বিনোদন | সুকুমারের কবিতা, নৃশংস খুন এবং এক মায়ের লড়াই - প্রকাশ্যে ঋতুপর্ণার  ‘ম্যাডাম সেনগুপ্ত’র প্রথম ঝলক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ মে ২০২৫ ২০ : ২৬Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: মুষলধারে বৃষ্টি পড়ছে। রাতের অন্ধকার চিরে টুকরো টাকরা ছড়িয়ে পড়ছে সামান্য এল। তার মধ্যেই মুখ ঢেকে দ্রুত পায়ে এগিয়ে চলেছে এক খুনি। কিছুক্ষণ আগেই সে খুন করেছে এক তরুণীকে। আর আবহে ভেসে আসছে কৌশিক সেনের কণ্ঠে সুকুমার রায়ের আবোল তাবোল -এর অন্যতম জনপ্রিয় কবিতা 'আহ্লাদী'র আবৃত্তি! 

 

 


ঋতুপর্ণা সেনগুপ্ত ,রাহুল বোস এবং কৌশিক সেন অভিনীত নতুন ছবি  ‘ম্যাডাম সেনগুপ্ত-আবোল তাবোল হত্যা রহস্য’-র প্রথম ঝলক সম্প্রতি প্রকাশ্যে এল, যা ইতিমধ্যেই দর্শকের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। টানটান এই ঝলকে রহস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এক মায়ের লড়াই এবং সুকুমার রায়ের কবিতার বিখ্যাত সব চরিত্র। গত বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল নাগাদ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে শুটিং শুরু হয়েছিল এই ছবির।

 


পরিচালক সায়ন্তন ঘোষালের এই মার্ডার মিস্ট্রিতে দেখা যাবে, একজন বিখ্যাত কার্টুনিস্ট কীভাবে একটি বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েন। আরও ভাল করে বললে, নিজের মেয়ের খুনের তদন্ত নিজের হাতে তুলে নেন সেই জনপ্রিয় কার্টুনিস্ট। ছবিতে এই কার্টুনিস্টের ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা। তদন্তের সমাধানে তাঁকে সঙ্গ দেবেন রাহুল বোস। ছবিতে ঋতু আর রাহুল পরস্পরের বন্ধু। রহস্য উদ্‌ঘাটনের পথে একসঙ্গে হাঁটবেন তাঁরা। রহস্যময় দৃশ্যাবলী, তীব্র সংলাপ এবং উত্তেজনাপূর্ণ আবহসংগীত দর্শকদের মন কেড়েছে। সব মিলিয়ে স্পষ্ট, এই ছবি ‘সাধারণ থ্রিলার’ নয়।

 

 

ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও রয়েছেন রাহুল বোস, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় এবং পরান বন্দ্যোপাধ্যায়। এই শক্তিশালী কাস্টিং সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।


আগামী ৪ জুলাই বড়পর্দায় ‘ম্যাডাম সেনগুপ্ত-আবোল তাবোল হত্যা রহস্য’ ফাঁস করতে বড়পর্দায় হাজির হবেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া