শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ মে ২০২৫ ১৯ : ১০Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই:
এবার নেটফ্লিক্সে ‘সিকান্দর’
২০২৪-এ সালমান খানের একমাত্র ছবি ছিল ‘সিকান্দর’। এবার সেই ছবি আসছে ওটিটিতে। ২৫ মে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘সিকান্দর’।শনিবার নেটফ্লিক্স ইন্ডিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, “শোনা যাচ্ছে অনেকেই ‘সিকান্দর’-এর জন্য অপেক্ষা করছিলেন? সিকন্দর এসে গেছে, এবার নেটফ্লিক্সে রাজত্ব করবে!”
ছবির গল্পে এক রাজা, সঞ্জয় রাজকোটের চরিত্রে সলমন, যিনি এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের বিরুদ্ধে লড়াইয়ে নামেন। পরিচালনায় এ আর মুরগাদস।কাস্টে রয়েছেন রাশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, শারমন যোশি, প্রতীক বব্বর ও সত্যরাজ।
কবে আসছে বরুণের নতুন ছবি?
ডেভিড ধাওয়ান নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হওনা হ্যায়’-এ নিয়ে আসছেন তার পরিচিত হাসি-মজার ফর্মুলা। টিপস ফিল্মস ও রমেশ তৌরানির সঙ্গে একবার ফের কাজ করছেন এই মাস্টার ডিরেক্টর। ছবির মুখ্য তিন তারকা: বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে। এ ছবি মুক্তি পাবে ১০ এপ্রিল, ২০২৬-এ। ডেভিড ও বরুণ ধাওয়ানের এই যুগলবন্দি আবারও উপহার দেবে উচ্ছ্বাসভরা মজার গল্প, যেখানে থাকবে হাসির ফোয়ারা, প্রাণবন্ত গান আর ভালবাসার গল্প।
‘একাকীত্বে ভুগছিলেন মুকুল দেব!’
হিন্দি, পাঞ্জাবি ও দক্ষিণী সিনেমায় কাজ করা জনপ্রিয় অভিনেতা মুকুল দেব প্রয়াত হয়েছেন। এক সাক্ষাৎকারে মুকুলের ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা বিন্দু দারা সিং জানান, মুকুল দীর্ঘদিন একাকীত্বে ভুগছিলেন। কোনও শারীরিক রোগ ছিল না, তবে মাদকাসক্তি এবং হঠাৎ ওজন বেড়ে যাওয়া তাঁকে কষ্ট দিচ্ছিল। মুকুলের একটি মেয়ে রয়েছে, কিন্তু সে তাঁর সঙ্গে থাকতও না। মুকুল ‘সন অফ সর্দার ২’ ছবির মাধ্যমে ফিরছিলেন বড়পর্দায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে ছবির মুক্তির আগেই প্রয়াত হলেন তিনি। বিন্দু বলেন, “সে আমার টনি, আমি তার টিটো। তার অভিনয় দেখে দর্শকরা জুলাই মাসে ছবি মুক্তি পেলে হেসে লুটপাট হবে। কিন্তু সে-ই থাকবে না আমাদের মধ্যে, সেটাই দুঃখজনক।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি