শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আই লাভ ইউ সেনবাবু..'-সমাজমাধ্যমে স্বস্তিকার প্রেম প্রস্তাবের কী জবাব দিলেন অনির্বাণ চক্রবর্তী?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ মে ২০২৫ ১৮ : ৩৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সিনেমা হলে রমরমিয়ে চলছে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আরও একবার সত্যের সন্ধানে বাপি-প্রমথকে নিয়ে একেনবাবু পাড়ি দিয়েছেন। এবারের গন্তব্য বেনারস। শান্ত বেনারসের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে রহস্যের জাল। একেনবাবুকে আবারও চেনা ছকে রহস্য উন্মোচন করতে দেখে দারুণ খুশি অনুরাগীরা। 

 

 

 

 

এই নিয়ে তৃতীয়বার বড়পর্দায় একেনবাবু। অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ ছাড়াও এবাবের সংযোজন টলিউডের বহু তারকা। শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসুও রয়েছেন।এবারের জট আরও জটিল একেনবাবুর কাছে। তবে দর্শকের পছন্দের তালিকায় বরাবরের মতো এবারও প্রথম স্থানে একেনবাবু। চলতি বছরে মুক্তি পাওয়া ছবির মধ্যে রেকর্ড গড়েছে এই ছবি।

 

 

 

দর্শকের পাশাপাশি টলিপাড়ার তারকাদের থেকেও প্রশংসা কুড়োচ্ছেন 'টিম একেন'। ছবি দেখতে গিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সমাজমাধ্যমে ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'ক্রাশ খাইয়া নিজেই ক্রাশড হইয়া গেলাম। এই একেনটা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট। হাউসফুল প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে কী যে ভীষণ ভাল লাগে। টুবানদা ফাটিয়ে শুট করেছে, ফাটিয়ে। আর জয়দীপদা, পরের একেনটায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি, মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ ! আই লাভ ইউ সেন বাবু। মরে গেছি হাসতে হাসতে। পদ্মনাভদার জবাব নেই।'

 

 

 

অভিনেত্রীর এই পোস্টের জবাবে অনির্বাণ চক্রবর্তী লেখেন, 'থ্যাঙ্ক ইউ ডার্লিং'। মজার ছলে দুই বন্ধুর কাণ্ড দেখে আজকাল ডট ইন জানতে চেয়েছিল বন্ধুত্বের শুরুটা কীভাবে হয়েছিল তাঁদের? অনির্বাণ চক্রবর্তী বলেন, "ইন্ডাস্ট্রি সূত্রে চেনাশোনা ছিলই। তবে 'বিবি পায়রা' ও 'অশনি' ছবি দুটি করতে গিয়ে আলাপ জমেছে। স্বস্তিকা শুধু সমাজমাধ্যমে নয়, আমায় আলাদা করেও শুভেচ্ছা জানিয়েছে। ওর মতো অভিনেত্রীর থেকে ভাল ভাল কথা শুনতে কার না ভাল লাগে?"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া