শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Triptii Dimri Bags Lead Role in Sandeep Reddy Vanga s upcoming Film Spirit

বিনোদন | অ্যানিম্যাল’-এর পর ফের ভাঙ্গার ছবিতে তৃপ্তি! দীপিকাকে সরিয়ে ‘স্পিরিট’-এর প্রধান নায়িকা তিনিই?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ মে ২০২৫ ১৭ : ৪৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘অ্যানিম্যাল’ দিয়ে ২০২৩-এ বক্স অফিস কাঁপানোর পর, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ঝুলিতে এখন দু’টো হেভিওয়েট প্রজেক্ট—রণবীর কাপুরকে নিয়ে ‘অ্যানিম্যাল পার্ক’ আর প্রভাসকে নিয়ে বহু প্রতীক্ষিত ‘স্পিরিট’। প্রথমটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে, কিন্তু ‘স্পিরিট’? মাত্র একটা টিজার পোস্টার আর কিছু রহস্যজনক অনলাইন গুঞ্জন বাদে তেমন কিছুই সামনে আসেনি।

 

কিন্তু মাত্র একটি ইনস্টাগ্রাম পোস্টে স্পটলাইটের সব আলো নিজের দিকে টেনে নিলেন তৃপ্তি দিমরি! এক মাল্টিল্যাঙ্গুয়াল গ্রাফিকে দেখা গেল তাঁর নাম, শেষে লেখা ‘স্পিরিট’ এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নাম। ক্যাপশন, “এখনও বিশ্বাস হচ্ছে না…  এতটা বিশ্বাস আর সুযোগের জন্য কৃতজ্ঞ।” পরিচালক ভাঙ্গাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবর পাকা করলেন—“আমার ছবির নায়িকার নাম শেষমেশ চূড়ান্ত হল”। ব্যস, তাতেই ঝড় উঠল নেটপাড়ায়।

 


কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল, দীপিকা পাডুকোন হচ্ছেন স্পিরিট -এর নায়িকা। কিন্তু সূত্র বলছে, সেই চুক্তি নাকি ভেঙে গেছে! কারণ? দীপিকার তরফে নাকি কিছু কড়া শর্ত ছিল—প্রতি দিনে মাত্র ৮ ঘণ্টার কাজ (যার মধ্যে ৬ ঘণ্টা শুটিং), ২০ কোটি পারিশ্রমিক, ছবির লভ্যাংশ থেকেও ভাগ দিতে হবে আর তেলুগু সংলাপ বলবেন না তিনি। এসব জটিলতার কারণে কথাবার্তা থমকে যায় বলেই শোনা যায়। যদিও না দীপিকা, না ভাঙ্গা—কেউই এখনও মুখ খোলেননি, ফলে তৃপ্তি কি দীপিকার ‘রিপ্লেসমেন্ট’, নাকি অন্য চরিত্রে? সেটা এখনও ধোঁয়াশা।

 


‘কলা’ থেকে ‘অ্যানিম্যাল’—তৃপ্তি দিমরি এখন বি-টাউনের নতুন সেনসেশন। প্রবল আকর্ষণীয় অথচ সংবেদনশীল, —এই ভারসাম্যই তাঁকে দর্শকের প্রিয় করে তুলেছে। তাই ভাঙ্গার মতো ইমোশন-হেভি ডিরেক্টরের ছবিতে তৃপ্তি যেন একেবারে পারফেক্ট ফিট। ‘স্পিরিট’ সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি, কিন্তু তৃপ্তির কাস্টিংকে ঘিরে ছবির ‘স্পিরিট’ নতুন করে জ্বলে উঠেছে। শোনা যাচ্ছে, ২০২৭-এ মুক্তি পাবে এই বিগ বাজেট ছবি।

 

 

এখন শুধু প্রশ্ন একটাই—তৃপ্তির চরিত্র কেমন? আর দীপিকার জায়গা কি সত্যিই তিনিই নিচ্ছেন? উত্তর সময়ই দেবে। কিন্তু আপাতত, বলিউডে ‘স্পিরিট’ ঘিরে হাইপ একেবারে ফিরল পুরনো মেজাজে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া