শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে‌! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে? 

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ মে ২০২৫ ২১ : ০৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: কালী রূপে পর্দায় আসছেন অভিনেত্রী পায়েল দে। দুষ্টকে দমন করতেই এই রূপ নিচ্ছেন সকলের প্রিয় 'আলো'। সান বাংলার ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'র গল্পে রুদ্রর সঙ্গে আলোর বোঝাপড়া ঠিক হয়ে গেলেও নতুন সমস্যার মুখোমুখি আলো।

 

 

 

 

সিংহ রায় পরিবারের নানা ওঠা-পড়া গল্প নিয়েই এগিয়ে চলছিল এই ধারাবাহিকের গল্প। কিন্তু এবার গল্পে আসতে চলেছে নতুন মোড়।  সিংহ রায় পরিবারের বড় ছেলে রুদ্র সিংহ রায় এবং তাঁর স্ত্রী আলোর মধ্যে টানাপোড়েনের ইতি ঘটেছে। একটু একটু করে পরস্পরের কাছাকাছি এসেছে। 'রুদ্র'র ভূমিকায় তথাগত মুখোপাধ্যায় এবং 'আলো'র ভূমিকায় পায়েল দের জুটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। 

 

 

 

তবে, গল্প এবার সিংহ রায় পরিবার থেকে বেরিয়ে অন্য দিকে ঘুরবে। এবার থেকে আলোকে দেখা যাবে নতুন রূপে। কথায় আছে, পৃথিবীতে যখন পাপের ঘড়া পূর্ন হয়, তখন আবির্ভাব হয় পাপ বিনাশকারীর। তবে দেবতার বেশে নয়, সাধারণ মানুষের মধ্যে থেকেই উঠে আসে জয়া। কে এই জয়া? অন্যায়ের প্রতিবাদ করা, অপরাধীদের শাস্তি দেওয়া এবং অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষদের আলোয় ফিরিয়ে আনতে তার আবির্ভাব। পাপের বিনাশ করতে এবার নতুন রূপে আসছে আলো। অশুভ শক্তির বিনাশ করতেই শুভ শক্তির প্রতীক হয়ে আসছে আলো। 

 

 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে 'সূর্য' ওরফে দিব্যজ্যোতি দত্তকে দর্শক দেখেছেন কালী রূপে। এর আগেও যদিও একাধিকবার কালী রূপে পায়েলকে ধারাবাহিকে দেখেছেন দর্শক। এবার নতুন রূপে আরও একবার দৈব চরিত্রে ফিরছেন অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া