শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৪ মে ২০২৫ ২০ : ২৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: শনিবার সকালেই অভিনেতা মুকুল দেবের প্রয়াণের খবর প্রকাশ পায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। শেষ ক'দিন ছিলেন আইসিইউতে। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাতেও বেশ কিছু ছবিতে অভিনয় করেন মুকুল। তার মধ্যে অন্যতম অভিসন্ধি। সেই ছবিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেতার আকস্মিক প্রয়াণে মন ভার ঋতুপর্ণারও।
আজকাল ডট ইনকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "মুকুলদেবের চলে যাওয়াটা খুবই আকস্মিক! এভাবে কীকরে একটা মানুষ চলে যেতে পারে? অনেকদিন ওর খবর পাইনি ঠিকই, কিন্তু জানতাম ও ভাল আছে, ভাল কাজ করছে। ওর সঙ্গে বেশ কিছুদিন আগে অভিসন্ধি বলে একটা ছবি করছিলাম। সেখানে মুকুল একটা দারুণ চরিত্রে অভিনয় করেছিল। ওর চরিত্রটির স্প্লিট পার্সোনালিটি ছিল। ছবিতে আমি ছিলাম উকিল এবং মুকুল আমার ক্লায়েন্ট। আমেরিকার তরুণদা ছবিটি পরিচালনা করেন। শ্রীলা মজুমদার, মনু ভৌমিক প্রমুখ ছিলেন। মুকুলের খবরটা পেয়ে খুবই দুঃখ হচ্ছে। মনে পড়ছে সেই দিনগুলোর কথা। যখন ও বাংলায় রিহার্স করত, তখন অনেকবার ওর উচ্চারণ ঠিক করে দিয়েছি। কিছুটা বাংলাও শিখিয়েছি। খুব সুন্দর মানুষ। পরেও কয়েকবার দেখা হয়েছে। ওর পরিবারের প্রতি সমবেদনা রইল।" বাবা-মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুকুল। কারওর সঙ্গে দেখা করতেন না। অভিনয় জগৎ থেকেও দূরে ছিলেন তিনি। সেই বিষয়ে অভিনেত্রী বলেন, "শুনেছি শেষের দিকে ওর মন ভাল ছিল না। আশা করি যেখানে গিয়েছে সেখানে গিয়ে যেন ওর মন ভাল থাকে।"
প্রসঙ্গত, ১৯৯৬ সালে 'দস্তক' ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মুকুল। 'সন অফ সর্দার', 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'আর রাজকুমার' এবং 'জয় হো' সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেছেন। টেলিভিশনেও তিনি 'ঘরওয়ালি উপরওয়ালি', 'কাহানি ঘর ঘর কী'র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এমনকী টলিউডের বেশকিছু ছবিতেও খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার মধ্যে অন্যতম জিৎ-এর 'আওয়ারা'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি