মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ মে ২০২৫ ১৯ : ৩২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বিসিসিআইয়ের কড়া নজরদারির মধ্যেও আইপিএলে কোনওভাবেই থামানো যাচ্ছে না ‘নোটবুক টিক’ সেলিব্রেশন। আইপিএলের শুরু থেকে লখনউয়ের স্পিনার দিগ্বেশ রাঠি নোটবুক সেলিব্রেশন করে বিসিসিআইয়ের নিয়মের ঠেলায় জরিমানা দিয়েছেন। তবে তাঁকে দমানো যায়নি কোনওভাবেই। অবশেষে পাঁচ ডিমেরিট পয়েন্ট খেয়ে তিনি এক ম্যাচ নির্বাসনে। কিন্তু বৃহস্পতিবারের ম্যাচে দিগ্বেশ না থাকলেও জ্বলজ্বল করছিল তাঁর সেলিব্রেশন। সৌজন্যে, লখনউয়ের বাঁহাতি পেসার আকাশ সিং।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে আকাশ সিং দুর্দান্ত ডিসেপটিভ ডেলিভারিতে ছিটকে দেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জস বাটলারের স্টাম্প। বলটা যেমন চোখ টেনেছে ক্রীড়ামহলের, তেমনই আউট করে বাটলারের সেলিব্রেশন নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। শুভমান গিলের ড্রাইভে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল আকাশকে ইনিংসের ষষ্ঠ ওভারে। কিন্তু দশ ওভারে ফিরে এসেই গুজরাটকে ম্যাচে বড় ধাক্কা দেন তিনি।
আকাশের স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হন বাটলার। আগেভাগেই শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি। এই উইকেটটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। বাটলারকে আউট করে আকাশ যেভাবে ‘নোটবুক টিক’ সেলিব্রেশন করলেন, তা স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেল বাটলারের উইকেট ছিল সতীর্থ দিগ্বেশ রাঠিকেই উৎসর্গ করে। উল্লেখ্য, এর আগে দিগ্বেশ সিং রাঠিকে বিসিসিআই সাসপেন্ড করেছে একাধিক বার সতর্কতা, জরিমানা এবং কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার কারণে।
বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মার সঙ্গে তাঁর ঝামেলা হওয়ার পর ফের শাস্তির মুখে পড়েন তিনি। কিন্তু তাতেও থামল না নোটবুক টিক সেলিব্রেশন বিতর্ক। আকাশ সিং এদিন ৩.১ ওভারে ২৯ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তাঁর সেলিব্রেশন যে বিসিসিআইয়ের নজরে পড়েছে তা নিশ্চিত। আইপিএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ইতিমধ্যেই সেই মুহূর্তের ভিডিও আপলোড করেছে। তবে বাঁহাতি পেসারকে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি বোর্ডের তরফে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি