শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বড়পর্দায় ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি! হরনাথ চক্রবর্তীর পরিচালনায় আসছে কোন ছবি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৩ মে ২০২৫ ১৮ : ৪৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি বরাবরই 'সেরার সেরা' তকমা পেয়েছে। বহু বছর আগে ছবির জগতে পথচলা শুরু হয়েছে তাঁদের জুটির। যদিও মাঝে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে 'প্রাক্তন'-এর মাধ্যমে ফের একসঙ্গে কাজ শুরু করেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

 


এরপর বহুবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। আবারও একবার বড়পর্দায় আসছে এই জুটি। তবে নতুন ছবিতে নয়, ২৫ বছরের পুরনো ছবিকে সঙ্গে নিয়েই ফিরছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। হরনাথ চক্রবর্তী পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' আবারও একবার মুক্তি পাচ্ছে বড়পর্দায়। 

এসভিএফ-এর প্রযোজনায় ২৫ বছর পর ৩০ মে জামাইষষ্ঠীতে বড়পর্দায় আসছে ছবিটি। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, অনুরাধা রায়, টোটা রায়চৌধুরী। 

 

ছবির মূল ঘরানা ছিল কমেডি। এই ছবির গান 'চোখ তুলে দেখো না' আজও দর্শকের মুখে মুখে ফেরে। ভরপুর কমার্শিয়াল এই ছবি ২০০০ সালে মুক্তি পায়। সেই সময় বক্স অফিসে ঝড় তোলে প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি। ২৫ বছর পর পুণরায় মুক্তি পেয়ে দর্শকের থেকে কতটা ভালবাসা পায় এই ছবি, এখন সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া