শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar s Cape of Good Films confirms sending a legal letter to Paresh Rawal

বিনোদন | চুক্তিভঙ্গের জন্য চড়া মূল্য দিতে হবে— পরেশ রাওয়ালের বিরুদ্ধে হুঁশিয়ারি অক্ষয় কুমারের আইনজীবীর!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৩ মে ২০২৫ ১৮ : ১৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দু’দশকের প্রতীক্ষার পর যখন ‘হেরা ফেরি ৩’-এর প্রজেক্টে গতি বাড়ছিল, ঠিক তখনই অনুরাগীদের মাথায় বাজ পড়ল একপ্রকার। ‘পরেশ রাওয়াল হঠাৎ করেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন—এবং তা জানিয়ে দিলেন এক সরল বিবৃতিতে! বিষয়টি যতটা অবাক করার মতো, তার চেয়েও বেশি ক্ষতবিক্ষত করেছে প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’-কে, যার অধিকর্তা খোদ অক্ষয় কুমার।

 

এই সিদ্ধান্তের জেরে প্রবল আইনি বিপর্যয়ের মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। “এই হঠাৎ সরে দাঁড়ানো শুধু প্রজেক্টের ক্ষতি নয়, বরং একাধিক স্তরে আইনি জটিলতা তৈরি করেছে,” জানিয়েছেন সংস্থার আইনজীবী পূজা তিড়কে।

 

তিনি আরও বলেন, “পরেশজি জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় এই ছবির সঙ্গে যুক্ত থাকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। সেই অনুযায়ী চুক্তি হয়, ট্রেলারের শুটিংও হয়। এমনকি ছবির আড়াই মিনিটের দৃশ্যও রেকর্ড হয়। হঠাৎ করেই একদিন চিঠি আসে—তিনি আর যুক্ত নন! এটা গোটা টিমের কাছে যেন বজ্রাঘাত।”

 

পরেশ রাওয়ালের এমন আচরণ শুধু আর্থিক ক্ষতির কারণ নয়, বড়সড় “সুনাম নষ্ট” বলেই মনে করছেন সংস্থার আইনজীবীরা। “ছবির অন্যান্য অভিনেতাদেরও সম্মান জড়িয়ে আছে। দর্শকরা যেভাবে এই ফ্র্যাঞ্চাইজিকে ভালবাসেন, সেখানে এমন আচরণ ভীষণ হতাশাজনক। তবে আমরা আশাবাদী, বিষয়টা আলোচনার মাধ্যমে মেটানো যাবে,” বলেও আশা প্রকাশ করেন তিড়কে।

 

তিনি জানিয়েছেন, পরেশ রাওয়ালকে ৭ দিনের সময়সীমা দিয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে। তাঁর সিদ্ধান্তের ফলে প্রযোজকদের আর্থিক ক্ষতি ছাড়াও শিডিউল, সেট, এবং অন্যান্য টিম মেম্বারদের কাজের পরিকল্পনায় বড়সড় সমস্যা ঘটেছে।

 

২০০০ এবং ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’-তে পরেশ রাওয়ালের বাবুরাও গনপত্রাও আপ্টে চরিত্রটি হয়ে উঠেছিল এক আইকনিক ছাপ। তার অভিব্যক্তি, সংলাপ, হাস্যরস—সবকিছু মিলিয়ে এই চরিত্র একাই বহন করত ছবির গতি।

 

এই তৃতীয় পর্বে পরিচালনায় ছিলেন প্রিয়দর্শন, যিনি প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন। ফলে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু এখন প্রশ্ন—বাবুরাও ছাড়া কি সত্যিই সম্ভব ‘হেরা ফেরি ৩’? পরেশ রাওয়ালের এই চমকে দেওয়া সিদ্ধান্ত এখন শুধু সিনেমার গণ্ডিতে আর আটকে নেই, বরং ছড়িয়ে পড়েছে আদালতের দ্বারপ্রান্তে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া