বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Gulzar Receives  India s Top Literary Honour Jnanpith at Home

বিনোদন | কলম যেখানে প্রতিবাদের কবিতা, ভালবাসার ভাষা- নিজের ঘরেই জ্ঞানপীঠে সম্মানিত গুলজার

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ মে ২০২৫ ১৭ : ৪৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: উর্দু সাহিত্যের মণিমুক্তো তিনি। কবিতা, গানে, গল্পে— প্রতিটি অক্ষরে রঙ ছড়ানো তাঁর কারুকাজ। এবার সেই গুলজারই পেলেন দেশের সর্বোচ্চ সাহিত্যসম্মান— ৫৮তম জ্ঞানপীঠ পুরস্কার। গুলজারের বাসভবনেই এক ঘরোয়া, আন্তরিক আয়োজনে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হল ভারতীয় জ্ঞানপীঠ।

 

গত সপ্তাহে দিল্লিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলেও, অসুস্থতার কারণে সেখানে উপস্থিত থাকতে পারেননি গুলজার সাহেব। বৃহস্পতিবার বান্দ্রার পালি হিলের বাড়িতে তাঁকে পুরস্কার দিতে যান জ্ঞানপীঠ ট্রাস্টের প্রতিনিধি মুদিত জৈন, ধর্মপাল ও আর এন তিওয়ারি। উপস্থিত ছিলেন জামাই গোবিন্দ সন্দু, পরিচালক বিশাল ভরদ্বাজ ও তাঁর স্ত্রী রেখাও।

 

সাদা ঝকঝকে কুর্তা-পাজামা, কাঁধে চাদর জড়ানো সেই চেনা ছন্দেই গুলজার। সংক্ষিপ্ত অথচ মর্মস্পর্শী বক্তৃতায় তিনি বললেন, “বাংলা, মারাঠি, তামিল বা গুজরাটিকে আঞ্চলিক ভাষা বলে ফেলা যায় না। এই ভাষাগুলোর ভান্ডারে এত অভিজ্ঞতা, এত ভাবনার বাহার, যা বড় বড় ভাষাতেও মেলে না। যারা বড় ভাষায় লেখেন, তাঁদেরও এই ভাষাগুলোর লেখকরা অনেক কিছু শেখাতে পারেন।”

 

 

নিজের লেখাকে খেলনার মতো তুলনা করে গুলজার বললেন, “আজকের কবি-লেখককে নতুন করে ভারতের মাটিতে নিজেদের ভাবনা আঁকতে হবে। কারণ সমাজে ধর্মনিরপেক্ষতা, মানবতা, পরিবেশ ও লিঙ্গ-ন্যায়বিচারের যে অবক্ষয়, তা আটকাতে সাহিত্যের দায়িত্ব অনেক বেশি।”

 

পুরস্কার হিসেবে গুলজারের হাতে তুলে দেওয়া হয় ১১ লক্ষ টাকার চেক, দেবী সরস্বতীর ব্রোঞ্জ মূর্তি, রেশমের উত্তরীয়, নারকেল এবং এক সংবর্ধনাপত্র। সেই সংবর্ধনায় গুলজারকে ‘আমাদের সময়ের কণ্ঠস্বর’ বলে বর্ণনা করে লেখা হয়, “তাঁর লেখায় লোকজ আর শাস্ত্রীয় ধারা মিশে যায় অনায়াসে। উর্দুর আধুনিক রূপকে তিনি যেমন গড়ে তুলেছেন, তেমনই সাহিত্যের সমস্ত শৈলী ও ভাবনাকে বুকে টেনে নিয়েছেন।”

 

পুরস্কার পেয়ে গুলজার বললেন, “জ্ঞানপীঠ পুরস্কার যেন ঝড়জলের মাঝে বাতিঘরের মতো। লেখক যখন খুঁজে পান, ‘থাপ্পি’টা পড়ল ঠিক জায়গাতেই, তখনই বোঝা যায়, পথটা ভুল ছিল না।” এই মুহূর্তে গুলজার লিখছেন নতুন বই ‘আমচি মুম্বই’, সেই শহরকে নিয়ে, যেখানে ১৯৬০ সালে প্রথম আশ্রয় পেয়েছিলেন। সেই আশ্রয়, সেই শহর, আজও তাঁর কলমে প্রাণ পায়।

 

এক জীবনে কত ভাষা, কত ভাবনা, কত অভিজ্ঞান! গুলজার— শুধু সাহিত্যিক নন, তিনিই তো আমাদের সময়ের সত্যিকারের ‘বাতিঘর’!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া