শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tonni Laha Roy s cryptic post sparks breakup rumours with Rajdeep Gupta

বিনোদন | নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ মে ২০২৫ ০১ : ৩৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: একসময় প্রেমপর্ব ভালই চললেও হঠাৎ করে দূরত্ব তৈরি হয় রাজদীপ গুপ্ত এবং তন্বী লাহা রায়ের মধ্যে। একে অপরের ছবি সামাজিক মাধ্যম থেকে মুছে দেন তারা দুজনেই। তাতে আরও জোরালো হয় এদের বিচ্ছেদের গুঞ্জন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তন্বী লাহা রায়। 

 

নিজেদের সম্পর্ক কখনই গোপন রাখেননি রাজদীপ ও তন্বী, একে অপরকে জন্মদিনে আদুরে পোস্ট থেকে দুজনে মিলে ঘুরতে যাওয়ায় নানান মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে সামনে এনেছেন এই দুই তারকা। দু'জনেই মাকে হারিয়ে যেন একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। শুধু তাই নয়, তন্বীর পরিবারের সঙ্গেও দারুন সম্পর্ক তৈরি হয় রাজদীপের। তবে হঠাৎ করে কেন তাঁদের সম্পর্কে তৈরি হল দূরত্ব, তার  কারণ জানা যায়নি। 

 


দু'জনেই সামাজিক মাধ্যম থেকে ঘুরতে যাওয়া ও অন্যান্য ছবি মুছে দিয়েছেন। তবে রাজদীপ ও তন্বীর- দু'জনের সামাজিক মাধ্যমের প্রোফাইলেই জন্মদিনের একটি পোস্ট দেখা যায় শুধু। আজ হঠাৎ করে তন্বী ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেন, 'কোনও নারীই এমন পুরুষ চান না, যে পুরুষ অন্য নারীদের সঙ্গে গোপনে ফ্লার্ট করেন'। এই পোস্টের পর থেকে অনেকে মনে করছেন অভিনেত্রীর ইঙ্গিত কি তবে রাজদীপের দিকে? এটাই কি তবে তাঁদের বিচ্ছেদের কারণ? বলাই বাহুল্য,  সেই ব্যাপারে কিছুই স্পষ্ট করেননি অভিনেত্রী।  

 

 


তবে এই ধরনের পুরুষ যে অন্যান্য নারীর মতো তিনিও একেবারে পছন্দ করেন না তা বেশ বুঝিয়ে দিয়েছেন তন্বী। প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী জেসমিনের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরি হয় রাজদীপের, সেই সম্পর্কও খুব বেশিদিন টেকেনি। জেসমিনের সঙ্গে নানান মুহূর্তের ছবি সামাজিক মাধ্যম থেকে মুছে দেন রাজদীপ। ঠিক একই ঘটনা যেন ঘটল রাজদীপ ও তন্বীর ক্ষেত্রেও। এই মুহূর্তে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া