শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rajkummar Rao teams up with Shoojit Sircar for a two hero comedy movie

বিনোদন | রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ মে ২০২৫ ০০ : ১৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  ‘ভিকি ডোনার’ থেকে ‘সর্দার উধম’, একের পর এক ভিন্নধর্মী ছবিতে নিজের আলাদা ঘরানা গড়ে তুলেছেন পরিচালক সুজিত সরকার। কিন্তু ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গেও থাকা সত্ত্বেও বক্স অফিসে সফল ছবির মুখ দেখতে পারেননি তিনি। এরপর থেকেই ফিল্মি মহলে একটা প্রশ্ন ঘুরছে—"এরপর কী করবেন সুজিত?"

 

শোনা যাচ্ছে, সুজিত সরকার তাঁর আগামী ছবির চিত্রনাট্য প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে। এবং এই নতুন ছবিতে থাকছে দুই-নায়ক কেন্দ্রিক অন্যধারার ব্যাঙ্গাত্মক কৌতুক ছবি! সূত্রের খবর, এই ছবির একটি মুখ্যচরিত্রে থাকবেন রাজকুমার রাও। সুজিতের সঙ্গে দীর্ঘদিন ধরেই একটি যৌথ প্রজেক্টেরপরিকল্পনা করছিলেন তিনি। অবশেষে দু’জনেই রাজি হয়েছেন এই প্রজেক্টে। রাজকুমার ইতিমধ্যেই স্ক্রিপ্ট পড়েছেন ও মৌখিক সম্মতি দিয়েছেন। যদি সব ঠিক থাকে, তবে ২০২৫ সালের শেষভাগে শুরু হবে শুটিং।

 

দ্বিতীয় নায়কের খোঁজে সুজিত। পরিচালক ঘনিষ্ঠ সূত্রের খবর, ছবির দ্বিতীয় নায়ক এখনও চূড়ান্ত নন। তবে সেই নায়কের জন্য সুজিতের শর্ত নাকি একটাই—অভিনয়ে দক্ষ, বিশ্বাসযোগ্য এবং কমেডির টাইমিং থাকতে হবে তাঁর। পাশাপাশি, সুজিত এমন কাউকে চান, যিনি পরিচালকের কাজে বেশি হস্তক্ষেপ করেন না। দুই নায়কের ছবি সবসময় একটু স্পর্শকাতর হয়, তাই ‘ঠিক লোক’ বেছে নেওয়াটা ভীষণ জরুরি বলে মনে করছেন তিনি। সেইজন্যেই ভেবেচিন্তে খানিক সময় নিয়ে এগোতে চাইছেন তিনি।

 


বর্তমানে রাজকুমার রাও ব্যস্ত আছেন দীনেশ ভিজান প্রযোজিত ‘ভুলচুক মাফ’ ছবির মুক্তি নিয়ে। পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থার অধীনে দুটি নতুন প্রজেক্টে কাজ করছেন, যেগুলি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া