শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ মে ২০২৫ ২৩ : ৪৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘হেরা ফেরি ৩’-এ বাবু ভাইয়ার চরিত্র থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়ার খবরে রীতিমতো আলোড়ন উঠেছে দর্শকমহলে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু— কে হতে পারেন পরবর্তী বাবু ভাইয়া? বেশিরভাগ ভক্তরাই নাম নিচ্ছেন পঙ্কজ ত্রিপাঠির। কিন্তু তিনি নিজে কি সত্যিই পরেশ রাওয়ালের জায়গা নিতে চান?
সম্প্রতি, এক সাক্ষাৎকারে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি জানালেন, এই আলোচনা তাঁর কানেও এসেছে। তবে তিনি নিজে এই ভাবনায় বিশ্বাস করেন না। তিনি বলেন— “এই জিনিসটা আমিও শুনেছি, পড়েছি। তবে আমি নিজে বিশ্বাস করি না। পরেশজি অসাধারণ অভিনেতা। আমি ওঁর সামনে কিছুই না, শূন্য! ওঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি মনে করি না, আমি ওঁর জায়গা নেওয়ার মতো অভিনেতা।”
অন্যদিকে, শোনা যাচ্ছে, অক্ষয় কুমার তাঁর প্রযোজনা সংস্থা কেপি অফ গুড ফিল্মস-এর তরফ থেকে পরেশ রাওয়ালের বিরুদ্ধে একটি আইনি নোটিস পাঠিয়েছেন— যার ক্ষতিপূরণ মূল্য ২৫ কোটি টাকা! অভিযোগ? ছবির বৈধ চুক্তি সই করে শুটিং শুরু করার পর আচমকা ছবি ছেড়ে দেওয়ার মতো “চূড়ান্ত অপেশাদার ব্যবহার”।
এরপর গত রবিবার পরেশ রাওয়াল এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, “আমি স্পষ্ট করে জানাতে চাই, ‘হেরা ফেরি ৩’ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের পিছনে কোনও সৃজনশীল মতানৈক্য ছিল না। আমি পরিচালক প্রিয়দর্শনের প্রতি শ্রদ্ধা, ভালবাসা আর আস্থা রাখি।”
এদিকে পঙ্কজ ত্রিপাঠি নিজের কেরিয়ারেও ব্যস্ত। চলতি মাসেই ওটিটি-তে স্ট্রিমিং শুরু হচ্ছে তাঁর অভিনীত ‘ক্রিমিন্যাল জাস্টিস ৪’-এর, যেখানে তাঁর সঙ্গে থাকছেন বরখা সিং, মহম্মদ জিশান আয়ুব, সুরভিন চাওলা, মিতা বশিষ্ঠ, আশা নেগি, শ্বেতা বসু প্রসাদ এবং খুশবু আতরে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি