শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রথমবার বলিউডে নেহা আমনদীপ! বাঙালি বধূর চরিত্রে কোন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২২ মে ২০২৫ ২৩ : ৪৪Soma Majumder

নিজস্ব সংবাদদাতাঃ মাত্র চার মাসের মধ্যে বন্ধ হয়ে যায় জি বাংলার 'যোগমায়া' ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরে অনেকদিন বাদে পর্দায় কামব্যাক করেছিলেন নেহা আমনদীপ। তবে টিআরপি তালিকায় সেইভাবে জায়গা করতে না পারায় অল্প সময়েই এই ধারাবাহিকের পথ চলা শেষ হয়। এবার দশ মাস পর অবশেষে নতুন কাজে ফিরলেন এই অভিনেত্রী। 

একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের মাইক্রোড্রামায় অভিনয় করছেন নেহা। যেখানে তাঁর চরিত্রের নাম নীলম। শাঁখা-সিঁদুর-শাড়িতে একেবারে বাঙালি বধূর চরিত্রে সেজেছেন তিনি। তবে তাঁর জীবন তেমন সহজ নয়, বেশ কঠিন পরিস্থিতিতে পরতে হয় নীলমকে।  দড়ি দিয়ে চেয়ারে বেঁধে অত্যাচার চলে নিলমের ওপর, এমনই বেশ কিছু দৃশ্য দর্শকেরা দেখতে পাবেন এই মাইক্রোড্রামায়। ঠিক কী কারণে নিলমের এই অবস্থা, তা অবশ্য খোলসা হয়নি। ইতিমধ্যেই চলছে শুটিং। কাঠফাটা গরমে শুটিং চললেও শটের মাঝে হাসিমুখে দেখা গেল নিলম ওরফে নেহাকে। কোন ভাষাতে দেখা যাবে এই মাইক্রোড্রামা, তা এখনও জানা যায়নি। 

প্রথম কয়েকটি কাজের পর ব্যক্তিগত কারণে লম্বা বিরতি নেন নেহা। শোনা যায়, সেই সময় খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটান অভিনেত্রী। তবে অতীতের দুঃসময় পেরিয়ে আবারও নতুন করে দর্শকদের কাছে ফিরেছেন তিনি। এখন ধারাবাহিক সহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের চরিত্রে কাজ করতে চাইছেন নেহা। 

প্রসঙ্গত, নেহাকে শেষ দেখা গিয়েছিল আড্ডা টাইমের ওয়েব সিরিজ ‘দেখেছি তোমায় শ্রাবণে’-তে। সৌম্য মুখোপাধ্যায়ের বিপরীতে ছিলেন অভিনেত্রী। যদিও ছোট পর্দায় কবে ফের তাঁকে দেখা যাবে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া