শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ মে ২০২৫ ২২ : ১১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সলমন খান কি এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসতে চলেছেন? খবর, কেবিসি-র নির্মাতাদের সঙ্গে নাকি একপ্রকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে সলমনের সঙ্গে এই বিষয়ে আলোচনা। সবকিছু ঠিকঠাক চললে, কেবিসি ১৭-তম সিজন থেকে আর বিগ বি নন, এই জনপ্রিয় কুইজ শোর হোস্ট হিসেবে দেখা যাবে সলমন খানকে!
সূত্রের খবর, নির্মাতাদের মতে, সলমন খান 'ছোটপর্দার রাজা'। তাই অমিতাভ বচ্চনের মতো একজন কিংবদন্তির বদলে এই শো-এর সঞ্চালক সলমন ছাড়া আর কে-ই বা হতে পারেন? বিশেষ করে দেশের ছোট শহর, গ্রাম, মফঃস্বলগুলোতে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। আগে শাহরুখ খান-ও কেবিসি সঞ্চালনা করেছেন। এবার যদি সব কিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে সলমন-ই নাকি হতে চলেছেন এই শো-এর নতুন চমক।
সূত্রটি আরও জানিয়েছে, অমিতাভ বচ্চন ব্যক্তিগত কারণেই কেবিসি থেকে সরে দাঁড়াচ্ছেন। আর সেই জায়গায় সলমন খান এসে পৌঁছলে, নিঃসন্দেহে দেশের সবচেয়ে জনপ্রিয় কুইজ শো-তে নতুন মাত্রা যোগ হবে।
যদিও সোনি টিভির তরফে এখনও এ বিষয়ে মুখ খোলা হয়নি।
তবে সবথেকে চমকপ্রদ ব্যাপার হল, গত ৪ঠা এপ্রিল সোনি টিভির তরফে অমিতাভ বচ্চনের একটি প্রোমো ভিডিও-র মাধ্যমে কেবিসি ১৭-র ঘোষণা করেছিল। সেই ভিডিওতে এক পেটব্যথায় কাবু রোগীর চরিত্রে অভিনয় করে বিগ বি বুঝিয়ে দেন, শীঘ্রই ফিরছে কেবিসি! সেখানেই তিনি জানান, রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং দর্শকরা নাম রেজিস্টার করতে পারবেন। যদিও এখনও পর্যন্ত কেবিসি-র নয়া সিজনের সঠিক সম্প্রচারের দিনক্ষণ জানানো হয়নি, তবে আগস্ট মাসেই শো-র সম্প্রচার শুরু হওয়ার জোর সম্ভাবনা।
প্রসঙ্গত, ২০০০ সালে কেবিসি-র পথচলা শুরু হওয়ার পর থেকেই এই শো-এর মুখ হয়ে রয়েছেন অমিতাভ বচ্চন। শুধু মাত্র তৃতীয় সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান। এবার যদি সত্যিই সলমন খান হোস্ট হন, তবে দেখতে হবে—জনপ্রিয়তার মুকুট ধরে রাখতে পারেন কি না ‘ভাইজান’!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি