শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Before Maa Hits Theatres Kajol Offers Prayers to Dakshineswar Temple in Kolkata

বিনোদন | দক্ষিণেশ্বরেই শুরু ‘মা’র যাত্রা, নয়া ছবি প্রচারের আগে ভবতারিণীর কাছে পুজো দিতে শহরে হাজির কাজল

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ মে ২০২৫ ১৯ : ৩৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: কলকাতায় এলে দক্ষিণেশ্বরে কাজল আসবেন-ই। সে ছবির শুটিং হোক কিংবা কাজের সূত্রে ঝটিকা সফর। ভবতারিনীর মন্দিরে এসে নিষ্ঠাভরে এই বলি-অভিনেত্রী নিষ্ঠাভরে পুজো দিচ্ছেন, এ ছবি দেখা গিয়েছে একাধিকবার। বৃহস্পতিবার সকালে ফের একবার দেখা গেল সে দৃশ্য। আগামী সপ্তাহে কাজলের নতুন ছবি ‘মা’-এর প্রচার ঝলক মুক্তি পাবে। সবটা যেন শুভ হয়— সেই আশীর্বাদ চাইতেই কলকাতায় দক্ষিণেশ্বরে এসেছিলেন নায়িকা। পুজো দিয়েই অভিনেত্রী তড়িঘড়ি রওনা দেন বিমানবন্দরের উদ্দেশ্যে।

 

 

পরনে হালকা গোলাপি সিল্কের শাড়ি। সঙ্গে হালকা লিপস্টিক ও নামমাত্র রূপসজ্জা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে  কয়েক পশলা মুহূর্তের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অজয়-পত্নী বলে ওঠেন, “কলকাতা এসে খুব ভাল লাগছে। মনে হচ্ছে, আমি আমার মায়ের বাড়ি এসেছি। দক্ষিণেশ্বরের মায়ের উপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। ছবি মুক্তির আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছি।” উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালেও শান্তিনিকেতন এবং আউশগ্রাম থেকে শুটিং সেরে ফিরে মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন কাজল। 

 

 

আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘মা’। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় মুক্তি পাবে কাজলের ছবি। ছবিতে কাজলকে দেখা যাবে এক মায়ের ভূমিকায়। যে নিজের মেয়েকে প্রাণপণে সর্বশক্তি দিয়ে এক অতিপ্রাকৃতিক শক্তি থেকে বাঁচানোর জন্য লড়াই করছে। এ ছবিতে কাজল ছাড়াও রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া