শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ঠাণ্ডা লড়াই টিআরপি-তে! 'বাংলা সেরা'র লড়াইয়ে পুরনোদের টেক্কা দিয়ে এগিয়ে এল কোন ধারাবাহিক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২২ মে ২০২৫ ১৯ : ৩০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: নিজস্ব সংবাদদাতা: সবাইকে টেক্কা দিয়ে 'সেরার সেরা' শিরোপা পেল স্টার জলসার 'পরশুরাম'। শুরুর দিন থেকেই টিআরপিতে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এবার একেবারে 'বাংলা সেরা'র খেতাব জিতল। চলতি সপ্তাহে তৃণা-ইন্দ্রজিতের প্রাপ্ত নম্বর ৬.৪। 

 


দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। ৬.২ নম্বরে এই স্থানে জায়গা করে নিয়েছে 'পরিণীতা' ও 'জগদ্ধাত্রী'। চলতি সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে 'রাঙ্গামতি তীরন্দাজ'। নম্বর বেড়েছে এই মেগার। এবার 'একলব্য-রাঙ্গা'র প্রাপ্ত নম্বর ৬.১। 

 

চতুর্থ স্থানে 'ফুলকি'। গত সপ্তাহের তুলনায় আর একটু বেড়েছে এই ধারাবাহিকের নম্বর। পেয়েছে ৬.০। পঞ্চমে রয়েছে আদৃত-শুভলক্ষ্মীর গল্প। এই সপ্তাহে ৫.৩ নম্বর পেয়েছে 'গৃহপ্রবেশ'। ষষ্ঠ স্থানে রয়েছে 'চিরসখা'। ৫.১ নম্বরে এই স্থানে জায়গা করে নিয়েছে বৌঠান ও নতুন ঠাকুরপোর গল্প। সপ্তমে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। চলতি সপ্তাহে নতুন মোড়ে নম্বর বেড়েছে এই মেগার। সূর্য-দীপার ঝুলিতে এবার ৫.০।  

 


অষ্টমে জায়গা করে নিয়েছে পরপর তিন তিনটি ধারাবাহিক। ৪.৯ নম্বরে এই স্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার', 'কথা' ও 'কোন গোপনে মন ভেসেছে'। নবমে ৪.১‌ নম্বরে রয়েছে 'রোশনাই'। ৩.৮ নম্বরে দশমে রয়েছে 'মিত্তির বাড়ি'। 

 


প্রসঙ্গত, গল্পে একের পর এক টুইস্ট এনেও নিজের হারানো জায়গা ফিরে পাচ্ছে না 'কথা'। একটু একটু করে দর কমেছে কথা-অগ্নির কেমিস্ট্রির। যদিও হাল ছাড়েনি তারা। প্রতি সপ্তাহে চলছে টিকে থাকার লড়াই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া