শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ মে ২০২৫ ১৯ : ০২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘অ্যানিম্যাল’-এর পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’-এর জন্য দীপিকা পাড়ুকোনের নাম চূড়ান্ত হওয়ার পর সব কাগজপত্রও সই হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সব ওলটপালট! পরিচালকের সঙ্গে তীব্র মতবিরোধের জেরেই নাকি এই প্রজেক্ট থেকে বাদ পড়লেন বলিউডের এই শীর্ষ নায়িকা!
সূত্রের খবর, দীপিকার তরফ থেকে নাকি জানিয়ে দেওয়া হয়েছিল, তিনি দিনে ছ’ঘণ্টার বেশি শুটিং করবেন না। তাতেই চমকে যান পরিচালক। এখানেই শেষ নয়, দীপিকার এজেন্সি দাবি তোলে, যদি শুটিং ১০০ দিনের বেশি গড়ায়, তবে অতিরিক্ত প্রতিটি দিনের জন্য আলাদা করে টাকা দিতে হবে। এখানেই নাকি শেষ হয়। জল আরও গড়ায়, যখন দীপিকার তরফে জানানো হয় নিজের পারিশ্রমিক ৪০ কোটি টাকার পাশাপাশি ছবির লভ্যাংশ থেকেও ভাগ দিতে হবে তাঁকে। এমনকী, তেলেগু সংলাপও বলবেন না দীপিকা, জানায় অভিনেত্রীর টিম। পরিচালক যখন প্রযোজকের সঙ্গে আলোচনায় বসেন, তখনও দুই পক্ষের সমঝোতা হয়নি। সূত্রের দাবি, দীপিকার টিম কোনওরকম ছাড় দিতে নারাজ ছিল। অবশেষে সন্দীপ রেড্ডি ভাঙ্গা নাকি নিজেই দীপিকাকে প্রজেক্ট থেকে সরে যাওয়ার অনুরোধ করেন!
জানা যাচ্ছে, এই ছবির জন্য দীপিকা পারিশ্রমিক নিচ্ছিলেন প্রায় ৪০ কোটি টাকা! এখন সেই বাজেট খানিকটা কমিয়ে অন্য অভিনেত্রীর খোঁজে নেমেছেন ভাঙ্গা। যেহেতু অক্টোবর ২০২৫-এ শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তাই আগামী এক মাসের মধ্যেই নতুন অভিনেত্রীর নাম চূড়ান্ত হয়ে যাবে বলেই খবর।
তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর বলছে, দীপিকার কাজের ধরনে বেশ হতাশ সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত অনুষ্ঠানিভাবে কোনওরকম বিবৃতি পেশ করা হয়নি সন্দীপ অথবা দীপিকা কারও তরফেই। এখন দেখা যাক, কে হন এই ‘স্পিরিট’-এর নতুন মুখ!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি