শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২২ মে ২০২৫ ১৫ : ০৩Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: থানার ভিতর জেলে বন্দি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল দত্ত! সমাজমাধ্যমে হঠাৎ এই ছবি ভাইরাল। দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে তাঁকে কথা বলতেও। ব্যাপার কী? কোন অভিযোগের ভিত্তিতে সরাসরি গ্রেফতার করা হল সোহেলকে?
আসলে 'সঞ্জনা'র জন্যই এই হাল সোহেলের। সঙ্গে রয়েছেন আদৃত রায়। কী ব্যাপার এখনও বুঝতে পারছেন না? আসলে জি বাংলার 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে 'ঋক'-এর চরিত্রে অভিনয় করছেন সোহেল দত্ত। যেখানে স্ত্রী 'সঞ্জনা'র ষড়যন্ত্রের শিকার সে। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে কোর্ট এবং থানার দৃশ্যের শুটিং চলছে ধারাবাহিকে।
শুটিং চলাকালীন সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন সোহেল। যেখানে দেখা যাচ্ছে পুলিশের সামনে হাসিমুখে বসে আছেন অভিনেতা। তবে এই ছবির মন্তব্যে মজা করে আরেকটি ছবি পোস্ট করেন সহ অভিনেতা আদৃত রায়, যে ছবিতে দেখা যাচ্ছে কারাবন্দি সোহেলকে। এই ছবি দেখে অবশ্য সোহেল বলেন, 'এটা কিন্তু ঠিক হল না'।
পুরোটাই আসলে মজার ছলে। এই ধারাবাহিকের মাধ্যমে কয়েক মাসের মধ্যেই একে অপরের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছে তারকাদের। অনন্যা গুহর এনগেজমেন্টেও হাজির হয়েছিলেন আদৃত, সোহেল সহ আরও অনেকে। তাই ধারাবাহিকে যতই একে অপরের বিপক্ষে কথা বলেন না কেন, এমন মজা চলতেই থাকে তাঁদের মধ্যে। এর আগেও একাধিকবার এই ধারাবাহিক শেষ হওয়ার কথা শোনা গেলেও গল্প এগিয়েছে নতুন ভাবে।
এই মেগার মাধ্যমে অনেকদিন পর আবার ছোটপর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে সোহেলকে। এই চরিত্র বেশ উপভোগ করছেন অভিনেতা। রাজনীতির পাশাপাশি আবার অভিনয়ে মন দিয়েছেন সোহেল। আর শুটিংয়ের ব্যস্ততার মাঝেই চলছে তাঁদের এমন মজা-খুনসুটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি