শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ মে ২০২৫ ২৩ : ৪৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বিয়ের পর প্রথম কান ফিল্ম ফেস্টিভ্যালে পা রেখেই নজর কাড়লেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। একেবারে সাদামাটা অথচ ঐতিহ্যবাহী সাজে, সিঁথিতে সিঁদুর পরে বিশ্ব মঞ্চে ভারতীয় নারীত্বকে নতুন করে মেলে ধরলেন ‘হীরামন্ডি’ খ্যাত এই অভিনেত্রী।
দ্বিতীয় দিনের জন্য অদিতির লুক ছিল দারুণ গ্ল্যামারাস—তিনি পরেছিলেন আগুনরাঙা লাল শাড়ি, যার পাড়ে ছিল নীল রঙের সূক্ষ্ম কাজ। সঙ্গে ছিল লাল স্লিভলেস ব্লাউজ, স্টেটমেন্ট নেকপিস আর দুল। তবে গোটা লুকের হাইলাইট ছিল তাঁর কপালের লাল টিপ আর সিঁথির সিঁদুর, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে অদিতি লেখেন, “আই কান”—আর সেই এক লাইনেই ভরে ওঠে গর্ব আর গ্ল্যামার।
ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বার্তা বাক্স। কেউ লিখেছেন, “আপনার সিঁদুরটাই গোটা লুককে পূর্ণতা দিয়েছে।” আরেকজনের কথায়, “এবারের কানে এই লুকটাই সবচেয়ে মার্জিত ও সুন্দর।” এক ফ্যানের মতে, “সিঁদুরটা যেন আরও ঔজ্জ্বল্য বাড়িয়েছে অদিতির লুকের!”
এর আগে প্রথম দিন তিনি র্যাঁম্পে হেঁটেছিলেন রাহুল মিশ্রর ডিজাইন করা ঝলমলে ওম্ব্রে গাউনে, সঙ্গে ছিল চোপার্ডের গয়না ও মিনিমাল মেকআপ।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরেই দক্ষিণ ভারতীয় রীতিতে আদিতি বিয়ে করেন অভিনেতা সিদ্ধার্থকে। বিয়েটি হয়েছিল তেলেঙ্গানার শ্রীরঙ্গনায়কস্বামী মন্দিরে। বিয়ের দিন অদিতি পরেছিলেন সব্যসাচীর লেহেঙ্গা, আর সিদ্ধার্থ পরেছিলেন হাতের বুননের ধুতি আর সিল্ক কুর্তা—উভয়ের মধ্যেই ছিল ঐতিহ্যের ছোঁয়া আর রাজকীয়তা।
এখন বলাই যায়—আদিতির রেড কার্পেট লুক যতটা গ্ল্যামারাস, ততটাই গভীর তাঁর দেশের সংস্কৃতির ছাপ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি