শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sunny Deol to make Netflix debut in action film directed by Siddharth P Malhotra

বিনোদন | ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ মে ২০২৫ ২৩ : ২০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সপ্তাহের শুরুতেই শোনা গিয়েছিল, গদর ২–এর পর এবার সানি দেওল পা রাখছেন নেটফ্লিক্সে। পরিচালক সুপর্ণ বর্মার প্রযোজনায় তৈরি এই ছবি নিয়ে কৌতূহল তুঙ্গে। খবর, ছবিটি পরিচালনা করছেন হিচকি ছবি খ্যাত পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা।

 

সূত্রের খবর, সানি দেওল নেটফ্লিক্সে ডেবিউ করতে চলেছেন এক ধুন্ধুমার অ্যাকশন ছবির মাধ্যমে যার কাহিনি অনুপ্রাণিত ২০০৭ সালের কেভিন বেকনের ডেথ সেনটেন্স থেকে। ছবিটি হিন্দিতে রিমেক করছেন সুপার্ন ভার্মা। সূত্র আরও জানিয়েছে, এই নামহীন অ্যাকশন ফিল্মটির শুটিং শুরু হবে জুলাই ২০২৫–এ, মুক্তি ২০২৬–এ। সানি ইতিমধ্যেই  লম্বা সময় বরাদ্দ করেছেন এই ছবির ডেটের সুবাদে এবং তাঁর পারিশ্রমিকও বেশ মোটা অঙ্কের।

 

তবে এইমুহূর্তে সানির ব্যস্ততা চরমে। বর্তমানে তিনি শুটিং করছেন অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’–এর, যা চলবে জুনের শেষ অবধি। এরপর হাতে আছে ‘লাহোর: ১৯৪৭’–এর বাকি অংশ। তারপরেই তিনি যুক্ত হবেন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’–এর শুটিংয়ের এক ছোট শিডিউলে, যেখানে তিনি অভিনয় করছেন ‘হনুমান’ চরিত্রে।

 

এই তিনটি প্রজেক্ট শেষ করে সানি সরাসরি ঝাঁপাবেন তাঁর এই নেটফ্লিক্স ফিচার ফিল্ম–এর শুটিংয়ে। তবে এখানেই শেষ নয়—সূত্র বলছে, তাঁর হাতে আরও বেশ কয়েকটি বড় ছবি রয়েছে, যেগুলি ২০২৫-এর শেষ দিকেই শুরু হতে পারে। আর ‘গদর ৩’? হ্যাঁ, সেটিও আপাতত চিত্রনাট্য লেখার পর্যায়ে রয়েছে।

 

সব মিলিয়ে বলা যায়—সানি দেওল এখন কেরিয়ারের দ্বিতীয় সোনালি অধ্যায়ে রয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া