শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ মে ২০২৫ ২২ : ২৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সিনেমার পর্দায় সাহসী আর সংবেদনশীল চরিত্রে যাকে দেখা যায়, বাস্তব জীবনেও তিনি ঠিক ততটাই সোজাসাপটা আর অনড়। অভিনেত্রী সায়ামি খের। সম্প্রতি জানালেন এমনই এক অভিজ্ঞতার কথা, যা তাঁকে নড়িয়ে দিয়েছিল কিশোরী বয়সেই।
‘ঘুমর’ এবং ‘চোকড’-এর মতো প্রশংসিত ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই নিজের আলাদা জায়গা তৈরি করেছেন সায়ামি। কিন্তু এই সফরটা আদৌ সহজ ছিল না। এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করলেন নিজের প্রথম দিককার এক চাঞ্চল্যকর অভিজ্ঞতা— স্ট্রাগলিং পিরিয়ডে কাস্টিং কাউচের সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে! যখন মাত্র ১৯ বছর বয়সে তাঁকে ‘কম্প্রোমাইজ’ করার ইঙ্গিত দেওয়া হয়েছিল এক দক্ষিণী ছবির প্রস্তাব দেওয়ার সময়।
সায়ামি বলেন, “আমি খুবই সৌভাগ্যবান যে আমার কেরিয়ারে বেশিরভাগ সময়েই সম্মানজনক অফার পেয়েছি। কিন্তু একবার এক মহিলা কাস্টিং এজেন্ট আমাকে ফোন করে বলেছিলেন, ‘তোমাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে।’ আমি ভেবেছিলাম, একজন মহিলা আরেকজন মহিলাকে এটা বলছেন— ব্যাপারটা আমার ভিতরটা নাড়িয়ে দেয়।”
তিনি আরও বলেন,“আমি তখন বারবার বলছিলাম, ‘ম্যাম, আমি বুঝতে পারছি না আপনি কী বলতে চাইছেন।’ আমি ওঁর প্রতিক্রিয়া বুঝতে চাইছিলাম। শেষে তিনি স্পষ্ট করে বলেন, ‘দেখো, বুঝে নিতে হবে তোমায়।’ তখন আমি বলেছিলাম, ‘দুঃখিত, আপনি হয়তো ভাবছেন আমি এমন কেউ, যে এই পথে হাঁটতে রাজি। কিন্তু আমার জীবনে কিছু সীমা আছে, যেটা আমি কখনও পার করিনি।’ এটা জীবনে একবারই হয়েছিল। আর সেটাও একটা মহিলার তরফেই এসেছিল।”
বলিউডে সায়ামির পথচলা শুরু হয়েছিল রাকেশ ওমপ্রকাশ মেহরার 'মির্জিয়া' দিয়ে, যেখানে তাঁর সঙ্গে অভিষেক ঘটেছিল অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরেরও। যদিও ছবিটি বক্স অফিসে চলেনি, সাইয়ামীর অভিনয় নজর কেড়েছিল অনেকের। এরপর একে একে তিনি কাজ করেছেন অনুরাগ কাশ্যপের ‘চোকড’, ‘আনপজড’, দক্ষিণী ছবি ‘হাইওয়ে’, নাগার্জুনার ‘ওয়াইল্ড ডগ’-এর মতো ছবিতে।
তবে সায়ামির অভিনয়ের প্রভূত প্রশংসা আসে আর বালকির স্পোর্টস ড্রামা 'ঘুমর'-এর মাধ্যমে, যেখানে তিনি এক বিশেষ সক্ষম ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেন। সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয় সমালোচক থেকে দর্শক— সকলের কাছেই।সম্প্রতি সায়ামিকে দেখা গেছে সানি দেওল ও রণদীপ হুডা অভিনীত অ্যাকশন ছবি 'জাঠ'-এ, যেখানে তিনি এক গুরুত্বপূর্ণ সহ-চরিত্রে ছিলেন। ছবিটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি, আর বিশ্বব্যাপী ₹১১৮.৩৬ কোটির ব্যবসা করেছে।
তবে সব সাফল্যের মাঝেও সাইয়ামীর এই সাহসী স্বীকারোক্তি এক নতুন আলো ফেলছে ইন্ডাস্ট্রির অন্ধকার কোণে। বিশেষ করে যখন একজন মহিলা নিজেই আরেক মহিলার কাছে এমন প্রস্তাব রাখেন, তখন প্রশ্ন ওঠে— এই শোষণ আর দুর্নীতির চক্র কোথায় গিয়ে শেষ হবে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি