শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ram Gopal Varma Faces Backlash After Sharing Kiara Advani s Bikini Pic with Offensive Caption

বিনোদন | কিয়ারা আদবানির নিতম্বের ছবি দেখিয়ে যৌনগন্ধী মন্তব্য রাম গোপাল বর্মার! ছি ছি করে চোখ ঢাকছে নেটপাড়া

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ মে ২০২৫ ১৮ : ২৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘ওয়ার ২’-এর টিজারে কিয়ারা আদবানির বিকিনি লুক নিয়ে বেলাগাম মন্তব্য করে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিচালক রাম গোপাল বর্মা। টিজার মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কিয়ারার ছবি পোস্ট করে এমন এক বক্তব্য লিখে বসেন তিনি, যা মুহূর্তেই আগুন লাগিয়ে দেয় নেটদুনিয়ায়। ফলত, তীব্র সমালোচনার মুখে পড়ে পোস্টটি ডিলিট করতে বাধ্য হন পরিচালক।

 

 

এক্স (সাবেক টুইটার)-এ রাম গোপাল লেখেন— “যদি আমাদের দেশ আর সমাজের বদলে যুদ্ধটা হয় হৃত্বিক আর জুনিয়র এনটিআরের মধ্যে, কে কিয়ারার বা* পাবে তা নিয়ে, তাহলে এই ‘২’ হবে একেবারে বা*ব্লাস্টার!”

 

এই কথাতেই আগুন জ্বলে ওঠে নেটপাড়ায়। মন্তব্যটিকে কুরুচিকর এবং নারীবিদ্বেষী বলে কড়া ভাষায় তুলোধোনা করেন বহুজন। র্যাম গোপাল বর্মার এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে নানান মন্তব্যে ভরে উঠেছে নেটপাড়ার দেওয়াল। এক নেট ব্যবহারকারী লেখেন, “ মানেটা কী? এসব কী অসভ্যতামো!” আর একজনের মন্তব্য, “যদি প্রকাশ্যে এরকম বলে, তবে ব্যক্তিগত অবস্থায় কী  থাকে ভাবা যায়!” আরও একজন লেখেন, “অনেক বছর আগেই মাথা খারাপ হয়েছে লোকটার।” আর একজন স্পষ্ট লেখেন, “ কত আর নীচে নামবেন!” সোশ্যাল মিডিয়ার একাংশ তো ‘রামু’কে  “পুরোদস্তুর নোংরা” বলেও অভিহিত করে। এত সমালোচনার পরে শেষমেশ পোস্টটি সরিয়ে নেন রাম গোপাল বর্মা।

 


তবে বিতর্কের বাইরে দাঁড়িয়ে, ‘ওয়ার ২’ নিয়ে নিজেই উত্তেজিত কিয়ারা আডবানি। ইনস্টাগ্রাম স্টোরিতে উচ্ছ্বাস না লুকিয়ে লিখেছেন—
“প্রথম যশ রাজ ফিল্মসের ব্যানারের ছবি। প্রথম অ্যাকশন ছবি। প্রথমবার এই দুই সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার । প্রথমবার অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ। আর অবশ্যই, প্রথম বিকিনি শট।”অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ওয়ার ২’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। হৃতিক রোশন ফিরছেন তাঁর কবীর চরিত্রে, আর বিপরীতে রয়েছেন জুনিয়র এনটিআর, রহস্যে ভরা এক খলনায়কের ভূমিকায়।

 

তবে ছবি যতই বড় হোক, ট্রোলিং আর নারীবিদ্বেষীমূলক মন্তব্য নিয়ে আবারও একবার উঠছে পুরনো প্রশ্ন— অভিনেত্রীদের শরীরই কি হয়ে দাঁড়ায় যুদ্ধক্ষেত্র?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া