শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২০ মে ২০২৫ ০৩ : ৫৪Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগে মুক্তি পেয়েছে যশ-নুসরত অভিনীত ছবি 'আড়ি'। আর এরই মধ্যে বড় বদল তারকা জুটির জীবনে। আচমকা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন দুই তারকা। নিজেদের ফলোয়িং তালিকাতে আর তাঁদের দেখা যাছে না। যদিও এব্যাপারে মুখ খুলতে নারাজ জুটি।

সমাজ মাধ্যমে যশ-নুসরতের একসঙ্গে ছবি, ভিডিও সবই আগের মতোই রয়েছে। একে অপরকে ট্যাগ করা আগের মতোই। তবে এমন কী হল, যার জন্য নিজেদের আনফলো করলেন তাঁরা? অনেকেই মনে করছেন, এটা আসলে কোনও প্রমোশনাল স্টান্ট! কিন্তু সত্যি কি তাই নাকি আসলে তারকা জুটির মধ্যে বেড়েছে দূরত্ব? এখনও এবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে 'খাদান' মুক্তির পর ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছিলেন রুক্মিণী। সেই সময় তাঁদের মধ্যে দূরত্বের কথা শোনা যায়। দেব ও রুক্মিণীর মান-অভিমানের পালা চলছিল বলেও রটে। যদিও তা মেনে নেননি টলিপাড়ার ওই জুটি। পরে অবশ্য আবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তবে কি যশ-নুসরতের ক্ষেত্রেও আসলে তেমনটাই হয়েছে? নাকি এর পিছনে রয়েছে বিশেষ কোনও কারণ? জল্পনা তুঙ্গে৷ 

টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ ও নুসরত। পুত্র ঈশানকে নিয়ে সুখের সংসার তাঁদের। কাজ ছাড়া বেশিরভাগ সময় একে অপরের সঙ্গে কাটাতে পছন্দ করেন তাঁরা। তবে হঠাৎ কী এমন হল যার জন্য একে অপরকে আনফলো করলেন এই তারকা দম্পতি, সেই কারণই এখন জানার অপেক্ষা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া