শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tusshar Kapoor warns against Ouija boards and says not to mess with spirits

বিনোদন | প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ মে ২০২৫ ২৩ : ১৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: তুষার কাপুর বড়পর্দায় ফিরছেন এক ভৌতিক হাস্যরসাত্মক ছবিতে— নাম‘কাঁপকাঁপি’। যেখানে বন্ধুদের একটি দল ওউজা বোর্ড নিয়ে খেলতে গিয়ে আত্মাদের ডাকতে শুরু করে। ‘কাঁপকাঁপি’র প্রচারে এসে তুষার জানালেন, ছোটবেলায় একবার ওউজা বোর্ড খেলা ট্রাই করলেও এখন তিনি সেসব থেকে শতহস্ত দূরে থাকেন!

 

ছবির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তুষার কাপুর, সোনিয়া রতী এবং সিদ্ধি ইডনানি— সেখানেই হাস্যরস মিশিয়ে তুষার বলেন, “ওউজা বোর্ড বা অন্য জগতের আত্মাদের ডাকার কাজগুলো শুধু পর্দাতেই সীমাবদ্ধ থাকা উচিত।”

 

প্রশ্ন ওঠে— যেহেতু ছবির গল্প নাকি বাস্তব ঘটনার অনুপ্রেরণায়, তাই তুষার কি কখনও এমন কাউকে চিনেছেন, যারা সত্যিই এই ধরণের কিছু করেছেন? উত্তরে অভিনেতা সাফ বলেন, “এই গল্প আমার নয়। কে কী করেছে জানি না। আমি ছোটবেলায় মজা করে একবার করেছিলাম, কিন্তু সিরিয়াসলি কিছু করিনি, আর ভবিষ্যতেও করব না। এসব সিনেমার মধ্যেই থাকুক।” তুষারের মতে, “অজানা জগত নিয়ে বেশি না জেনে অযথা নাড়াচাড়া করাটা বিপজ্জনক। যাঁরা জানেন, তাঁরাও সাবধানে করুন। আমি শুধু এতটাই আগ্রহী যতক্ষণ এটা সিনেমা হিসেবে উপভোগ করা যায়।” তুষার আরও যোগ করেন, “এই ওউজা বোর্ড বা অতিপ্রাকৃত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো ইচ্ছেই আমার নেই। মানুষ যেন শান্তিতে থাকে, ওরাও (আত্মারা) শান্তিতে থাকুক।”

 

ছবিটি পরিচালনা করেছিলেন অধুনা প্রয়াত সঙ্গীত শিবন, যিনি 'ক্যায়া কুল হ্যায় হম' এবং 'আপনা স্বপ্না মানি মানি'–র মতো জনপ্রিয় কমেডির জন্য পরিচিত। ‘কাঁপকাঁপি’–তে তুষারের পাশাপাশি মুখ্যভূমিকায় রয়েছেন শ্রেয়স তলপাড়েও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া