শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ মে ২০২৫ ২২ : ৫৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘হেরা ফেরি ৩’–এ পরেশ রাওয়াল থাকছেন না—এই খবর বলিউডে যেন বিনা মেঘে বজ্রপাত! পরেশ রাওয়ালের হঠাৎ এমন সিদ্ধান্তে শুধু ভক্তরা অবাক নন, বিস্মিত তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা সুনীল শেট্টিও। এক সাক্ষাৎকারে সুনীল বলেন, “এটাআমাদের কাছেই শক! আমি প্রথমে ভেবেছিলাম পরেশজিকে টেক্সট করব, তারপর ভাবলাম দেখা করে কথা বলব। এখনও পর্যন্ত এই নিয়ে আমি কারও সঙ্গে কোনও কথা বলিনি। এমনকী অক্ষয়ও জানে না কী ঘটল!"
সুনীল আরও যোগ করেন, “ এককথায় গভীর সংকট। দারুণ বিপদের মধ্যেই পড়েছি আমরা। আমরা তো ছবির মাঝপথে আছি! শুটিং শুরু করার পরিকল্পনা ছিল পরের বছর। ছবির প্রোমো তো আমরা ইতিমধ্যেই শুট করেছি। এটা এত শকিং যে মাথায় ঢুকছে না। আর আমাকে কে আগে পাঠাল এই খবর? আথিয়া আর আহান! মাত্র ১৫ মিনিটের মধ্যে দু’জনেই আমাকে জানাল। বলল ‘বাবা, এটা কী!’ আমি তখন এক সাক্ষাৎকারের মাঝে ছিলাম। চমকে উঠেছিলাম!”
অন্যদিকে, পরেশ রাওয়াল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাঁ, এটা অনেকের কাছেই চমকে দেওয়ার মতো খবর। আমরা তিনজনের কম্বিনেশনটা দুর্দান্ত, বিশেষ করে প্রিয়দর্শনজি যখন পরিচালনা করছেন। কিন্তু সত্যি কথা বলতে, আজ আর আমি এই প্রজেক্টের সঙ্গে নিজেকে জড়িয়ে মনে করি না, তাই নিজেই সরে দাঁড়িয়েছি।’ এই ঘোষণার পরেই জল্পনা ছড়িয়ে পড়ে—পারেশ কি তবে পারিশ্রমিকের ঝামেলা বা সৃজনশীল মতবিরোধের কারণে সরে দাঁড়ালেন? যদিও এই সমস্ত গুজবকে সরাসরি খণ্ডন করেছেন তিনি।
২০০০ সালে প্রিয়দর্শনের ‘হেরা ফেরি’ দিয়ে যে ট্রিলজি শুরু, সেটি বলিউডকে উপহার দিয়েছিল অক্ষয়–সুনীল–পারেশের অমোঘ ত্রয়ীকে। রগরগে কমেডি, কটাক্ষ আর দারুণ সংলাপে মোড়া এই ছবি হয়ে উঠেছিল একটা কাল্ট ক্লাসিক। এরপর আসে ‘ফির হেরা ফেরি’ (২০০৬), যা সমালোচকদের কাছ থেকে প্রথম ছবির মতো প্রশংসা না পেলেও, বক্স অফিসে ছিল বিশাল হিট।
সিরিজের তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩’ নিয়ে বহুদিন ধরেই চলছিল উত্তেজনা। কিন্তু পারেশ রাওয়ালের প্রস্থানে হতাশ ভক্তরা এখন সোশ্যাল মিডিয়ায় একটাই দাবি করছেন—“বাবুরাওকে ছাড়া হেরা ফেরি নয়!” এদিকে, পারেশ রাওয়ালকে এবার দেখা যাবে ‘হাউসফুল ৫’-এ, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ৬ জুন।
অন্যদিকে সুনীল শেট্টি এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কেশরী বীর’-এর প্রচারে। এই ছবিতে রয়েছেন সুরজ পাঞ্চোলি, আকাঙ্ক্ষা শর্মা ও বিবেক ওবেরয়। ছবিটি মুক্তি পাবে ২৩ মে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি