শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan And Rajkumar Hirani s  Dadasaheb Phalke Biopic Locks Christmas 2026

বিনোদন | তিন বছরের চিত্রনাট্য, লস অ্যাঞ্জেলসে ভিএফএক্স! কবে ‘দাদাসাহেব’ হয়ে বড়পর্দায় আসবেন আমির খান?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ মে ২০২৫ ২২ : ০৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: কিছুদিন আগেই জানা গিয়েছে ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’-র পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন আমির খান ও রাজকুমার হিরানি। এই জুটি ফিরছে একটি ‘স্লাইস-অফ-লাইফ’ ড্রামা নিয়ে, যার শ্যুটিং শুরু হবে ২০২৫-এর শেষ দিকে। কিছুদিন পর সেই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জানানো হয়—তাঁদের পরবর্তী ছবি হচ্ছে ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের বায়োপিক, যেখানে ফালকের ভূমিকায় অভিনয় করবেন আমির খান। এবার জানা গেল, এই ছবিটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পেতে চলেছে।

 

সূত্রের খবর, হোক সেটা ‘থ্রি ইডিয়টস’ হোক বা ‘পিকে’—আমির-হিরানির ছবি মানেই বড়দিনে বক্স অফিসে বাজিমাৎ। এই জুটি ফের সেই ধারা  বজায় রাখতে চায়। তাই তাঁরা এই ছবিটি নিয়ে আসছে বড়দিনের ছুটির মরসুমেই। অক্টোবর ২০২৫-এ ছবির শ্যুটিং শুরু হবে, চলবে এপ্রিল ২০২৬ পর্যন্ত। এরপর শুরু হবে দীর্ঘ পোস্ট-প্রোডাকশনের কাজ। সূত্র আরও জানায়, ছবির প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

 

১৮০০ ও ১৯০০ শতকের ভারতকে নিখুঁতভাবে পর্দায় তুলে ধরাই লক্ষ্য। সেই অনুযায়ী প্রি-ভিজুয়ালাইজেশন শুরু হয়ে গেছে। একাধিক লুক ডিজাইন করা হচ্ছে আমির খানের জন্য। নিজেকে চরিত্রে ভাসিয়ে দিতে ‘মিস্টার পারফেকশনিস্ট’ ইতিমধ্যেই অভিনয় কর্মশালায় অংশ নিতে চলেছেন। আমির ও হিরানির কাছে এই ছবিটি এক অর্থে ভারতীয় সিনেমার প্রতি তাঁদের শ্রদ্ধার্ঘ্য — জানিয়েছে সেই সূত্র।

 

ছবিটির চিত্রনাট্য লিখেছেন অভিজাত জোশী, হিন্দুকুশ ভরদ্বাজ এবং অভিষ্কার ভরদ্বাজ। খবর,  দাদাসাহেব ফালকের জীবন অবলম্বনে নির্মীয়মান এই ছবিটিতেও থাকবে রাজকুমার হিরানির নিজস্ব কৌতুকপূর্ণ অথচ আবেগঘন স্টাইল, যেখানে হাস্যরস আর ড্রামার দারুণ ভারসাম্য থাকবে। এই ছবির চিত্রনাট্য নিয়ে গত তিন বছর ধরে টানা কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর অক্টোবরে শ্যুটিং ফ্লোরে নামবে ছবিটি।ছবির ভিএফএক্স নিয়ে দেখভাল করছে লস অ্যাঞ্জেলসের একাধিক আন্তর্জাতিক সংস্থা।

 

এই মুহূর্তে আমির খান ব্যস্ত ‘সিতারে জমিন পর’ ছবির মুক্তি নিয়ে, যা প্রেক্ষাগৃহে আসছে ২০ জুন, ২০২৫।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া